euro cup and 16Miscellaneous Trending News 

দেখে নিন ইউরো কাপের শেষ ষোলোর সূচি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইউরোর শেষ ষোলো। কারা শেষপর্যন্ত খেলবে তা নিয়ে শেষ ম্যাচ পর্যন্তই অপেক্ষা করতে হয়েছে। স্লোভাকিয়াকে ৫-০ গোলে হারাল স্পেন ৷ পোল্যান্ডকে ৩-২ গোলে হারাল সুইডেন। পর্তুগাল ফ্রান্সের বিরুদ্ধে ২-২ ফলাফলে ড্র করল ৷ নিজেদের গ্রুপে সেরা হয়েই শেষ ষোলোতে যোগ্যতা অর্জন করেছে ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, সুইডেন ও ফ্রান্স ৷ আবার গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউটে গিয়েছে ওয়েলস, ডেনমার্ক, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, স্পেন ও জার্মানি ৷ টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলায় সেরা ৪টি তৃতীয় স্থানাধিকারি দলও গিয়েছে পরের রাউন্ডে ৷ তার মধ্যে পর্তুগাল রয়েছে ৷ এছাড়া বাকি ৩ টি দল হল- সুইৎজারল্যান্ড, ইউক্রেন ও চেক প্রজাতন্ত্র ৷

ইউরো কাপের শেষ ষোলোর সূচি জানানো হল:২৬ জুন – ওয়েলস বনাম ডেনমার্ক। খেলা ভারতীয় সময় রাত ৯:৩০টা। ২৭ জুন- ইতালি বনাম অস্ট্রিয়া। খেলা ভারতীয় সময় রাত ১২:৩০টা। ২৭ জুন – নেদারল্যান্ডস বনাম চেক প্রজাতন্ত্র। খেলা ভারতীয় সময় রাত ৯:৩০টা। ২৮ জুন- বেলজিয়াম বনাম পর্তুগাল। খেলা ভারতীয় সময় রাত ১২:৩০টা। ২৮ জুন- ক্রোয়েশিয়া বনাম স্পেন। খেলা ভারতীয় সময় রাত ৯:৩০টা। ২৯ জুন- ফ্রান্স বনাম সুইৎজারল্যান্ড। খেলা ভারতীয় সময় রাত ১২:৩০টা। ২৯ জুন- ইংল্যান্ড বনাম জার্মানি। খেলা ভারতীয় সময় রাত ৯:৩০টা। ৩০ জুন-সুইডেন বনাম ইউক্রেন। খেলা ভারতীয় সময় রাত ১২:৩০টা।

Related posts

Leave a Comment