employment in bengalMiscellaneous Trending News 

রাজ্যে আগামী ৫ বছরে শিল্প-কর্মসংস্থানের ঘোষণা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আগামী ৫ বছরে দেড় কোটি কর্মসংস্থানের ঘোষণা। বিধানসভা ভোটের প্রাক্কালে আজ এক অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, “আগামী ৫ বছরে দেড় কোটি কর্মসংস্থান করব।”
সূত্রের খবর, সরস্বতী পুজো মিটলেই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ পাবে, নির্বাচন কমিশনের এমনই ইঙ্গিত। উল্লেখ করা যায়,ভোট ঘোষণার পূর্বে বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

সেখানে রাস্তা তৈরির পাশাপাশি রয়েছে একাধিক উড়ালপুলের কথাও। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, শিল্প ও কর্মসংস্থানের মধ্যে বিরাট সম্পর্ক রয়েছে। আজ ও মঙ্গলবারের মাটিতীর্থ অনুষ্ঠান থেকে ১৯টি প্রকল্পে মোট ৭২ হাজার ২০০ কোটি বিনিয়োগ হবে। তার মধ্যে রয়েছে ৬২ হাজার কোটি টাকা ব্যয়ে পুরুলিয়ায় শিল্পনগরী ৷ সেই প্রকল্পগুলি রূপায়িত হলে ৩ লাখ ২৯ হাজার কর্মসংস্থান হবে।

Related posts

Leave a Comment