এমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : এবছরের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণা করেছে দ্য ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস। এবার ভারত থেকে সেই তালিকায় জায়গা করে নিল দুটি সিরিজ ও এক অভিনেতা। সূত্রের খবর, শ্রেষ্ঠ ড্রামা সিরিজ ক্যাটেগরিতে মনোনয়ন পেল নেটফ্লিক্সের ‘দিল্লি ক্রাইম’ ও শ্রেষ্ঠ কমেডি সিরিজ বিভাগে লড়াই করবে অ্যামাজন প্রাইমের ‘ফোর মোর শটস প্লিজ’ সিরিজটি। অন্যদিকে শ্রেষ্ঠ অভিনেতার দৌড়ে উপস্থিত রয়েছেন অর্জুন মাথুর, অ্যামাজন প্রাইমের ‘মেড ইন হেভেন’ সিরিজটির জন্য। নভেম্বর মাসে এই ফলাফল জানা যাবে, এমনটা জানা গিয়েছে।

