Miscellaneous 

মেটিয়াবুরুজ ঘটনার জেরে ইডির নোটিশ

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ দুঃস্থ ব্যক্তিদের ত্রাণ দেওয়াকে কেন্দ্র করে ২৯ মার্চ রাতে উত্তাল হয়েছিল মেটিয়াবুরুজ এলাকা। ১৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আখতারী শাহজাদা তাঁর সাধ্যমত এলাকায় দুঃস্থ ব্যক্তিদের ত্রাণ বিলি করছিল। উল্টোদিকে ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবালের বোন সাবা ইকবাল, তাঁর নিজের ওয়ার্ডের লোকেদের জন্য ত্রাণ বিলি করছিল। জানা গিয়েছে, সাবা ১৩৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে আসন্ন কর্পোরেশন ভোটে নির্দল হয়ে দাঁড়াবে। তা নিয়েই দু’পক্ষের মধ্যে বেশ কয়েকদিন ধরে বিবাদ চলছিল বলে খবর। শেষমেষ ত্রাণ দেওয়াকে কেন্দ্র করে ২৯ মার্চ রাত বারোটা নাগাদ উত্তেজনা চলে। দু’পক্ষের মধ্যে বোতল ছোঁড়াছুঁড়িও হয়। জানা যায়, বোমাবাজিও হয় এমনকি বেশ কয়েকজনকে হাতে বন্দুক নিয়ে রাস্তায় ঘুরে বেড়াতেও দেখা যায়।

ঘটনার জেরে এখনো পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে গার্ডেনরিচ থানার পুলিশ। বেশ কয়েকজন আহত। এই ঘটনা হাতে নেন এনফর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, টিএমসি নেতা মুন্না ইকবালের ছেলে সামস ইকবাল ও মেয়ে সানাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নোটিশ পাঠিয়েছে। আর্মস অ্যাক্টে তদন্ত করছে ইডি। সেক্ষেত্রে ওই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো, জানতে চাওয়া হয়েছে। আগামী সপ্তাহে ইডির দপ্তরে হাজির না হলে নথি জমা দিতে বলা হয়েছে।

Related posts

Leave a Comment