Durga protimaMiscellaneous 

রাজ্য সহ জেলায় শাস্ত্র ও স্বাস্থ্য মেনে এবার আয়োজন হবে দুর্গাপুজোর

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক:এবার করোনা আবহে দুর্গাপুজো। গতবারের তুলনায় বাজেটও কমছে। রাজ্য সহ জেলায় শাস্ত্র ও স্বাস্থ্য মেনে এবার হবে দুর্গা আয়োজন। পুজোয় মেলাও বসবে না।
দুর্গা প্রতিমার উচ্চতাও কমছে। জানা গিয়েছে, একচালার প্রতিমা হবে। যার সর্বোচ্চ উচ্চতা হবে ১০থেকে ১২ ফুট। করোনাকালের এই পুজোয় কমছে বহর। মণ্ডপসজ্জা, আলোর সমারোহ বিশেষ দেখা যাবে না। গ্রামাঞ্চলে অনেক জায়গাতে মাটির ছাউনি দেওয়া ছোট্ট মণ্ডপে দুর্গাপুজো হয়ে থাকে। এবার সেভাবেই পুজো করার ভাবনা রয়েছে অনেক আয়োজকদের।

অনেক জায়গাতে পুজোর খুঁটি পুজো হয়ে গিয়েছে। অনেক পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে,করোনা পরিস্থিতির কারণে পুজো নিয়ে এবার বড় কোনও পরিকল্পনা নেই। বাজেট কমিয়ে এবার পুজো করা হবে। তবে শাস্ত্র মতে এবং সরকারি স্বাস্থ্য- বিধি মেনেই পুজো করা হবে। কলকাতা সহ জেলা শহরগুলির ঐতিহ্যবাহী পুজো হবে বাজেট কমিয়ে ও নিয়ম-নীতি মেনে। জানা যায়, দর্শকরা মণ্ডপের ভিতরে প্রবেশ করতে পারবেন না। প্রতিমা দর্শন করতে হবে বাইরে থেকেই। এর আগে দুর্গা পুজোকে কেন্দ্র করে যে মেলা বসতো বা দোকান বসানো হতো তা এবার সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। করোনার জেরে স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত। তবে অনেক জায়গাতে দেবী প্রতিমার চমক থাকবেই।

Related posts

Leave a Comment