ছোটজাগুলিয়া গ্রাম পঞ্চায়েতে পানীয় জল পরিষেবা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পানীয় জল পরিষেবা নিয়ে উদ্বিগ্ন ছিলেন এখানকার মানুষ। সূত্রের খবর, পানীয় জলের সমস্যায় ভুগছিলেন ৩টি গ্রামের মানুষ। এরপর ৪০০০ লিটার আর্সেনিক-মুক্ত পানীয় জল পরিষেবা চালু করেছে ছোটজাগুলিয়া গ্রাম পঞ্চায়েত। এই পরিষেবা চালু হওয়াতে খুশি সেখানকার মানুষ। পঞ্চায়েত সূত্রের খবর, কিছু সমস্যা থাকায় সিকদেশপুকুরিয়া, রামকৃষ্ণ পল্লি ও পিরগাছা এলাকায় এতদিন পরিস্রুত পানীয় জলের পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছিল না। এবার ছোটজাগুলিয়া পঞ্চায়েতে সেই সমস্যা মিটবে বলে মনে করা হচ্ছে।

