drdoCourse Police/Defence Training 

ডিআরডিও ৩০ জনকে স্কলারশিপ দিচ্ছে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যারোনোটিক্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট তরুণী/ মহিলাদের ৩০টি আসনে ডিআরডিও স্কলারশিপ দিচ্ছে। প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে।

আন্ডার গ্র্যাজুয়েট (বি ই/ বি টেক/ বিএসসি ইঞ্জিনিয়ারিং) স্তরে: মোট আসন সংখ্যা ২০টি। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে যাঁরা নীচে বলা সংশ্লিষ্ট ডিসিপ্লিনের বি ই/ বি টেক/ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষে ভর্তি হয়েছেন, তাঁরা আবেদন করতে পারেন। প্রার্থীদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (মেইন) পরীক্ষায় সফল হবে থাকলে হবে এবং ওই পরীক্ষার বৈধ স্কোরকার্ড থাকতে হবে। স্কলারশিপ পাবেন বছরে ১,২০,০০০ টাকা/ বার্ষিক ফি। সর্বাধিক ৪ বছরের জন্য।

পোস্ট গ্র্যাজুয়েট (এম ই/ এম টেক/ এমএসসি ইঞ্জিনিয়ারিং) স্তরে: মোট আসন সংখ্যা ১০টি। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে যাঁরা নীচে বলা সংশ্লিষ্ট ডিসিপ্লিনের এম ই/ এম টেক/ এমএসসি ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষে ভর্তি হয়েছেন, তাঁরা আবেদন করতে পারেন। প্রার্থীদের গ্র্যাজুয়েশন (বি ই/ বি টেক/ বিএসসি ইঞ্জিনিয়ারিং) স্তরে অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে। সঙ্গে প্রার্থীদের গেট পরীক্ষায় সফল এবং বৈধ স্কোরকার্ড থাকতে হবে। স্কলারশিপ পাবেন বছরে ১,৮৬,০০০ টাকা। সর্বাধিক ২ বছরের জন্য।

ডিসিপ্লিনগুলি হল– অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং/ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং/ স্পেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রকেট্রি/ অ্যাভিওনিক্স/ এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং। সবক্ষেত্রেই ডুয়াল ডিগ্রি/ ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রির মাধ্যমে বি টেক ডিগ্রিধারীরাও আবেদনের যোগ্য।

প্রার্থীবাছাই হবে আন্ডার গ্র্যাজুয়েট প্রার্থীদের ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স (মেইন) পরীক্ষা এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রার্থীদের ক্ষেত্রে গেট পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে। স্কলারশিপ পিরিয়ডের মধ্যে প্রার্থীকে বিভিন্ন পরীক্ষায় নির্ধারিত নম্বর নিয়ে পাশ করতে হবে। এই স্কলারশিপ চলাকালীন অন্য কোনও স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না। বাছাই প্রার্থীদের নামের তালিকা পাবেন নিচে বলা ওয়েবসাইটে।

আবেদন করবেন অনলাইনে https://rac.gov.in ওয়েবসাইটের মাধ্যমে ১৯ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি (৫০ কেবি সাইজের মধ্যে), আধার কার্ড (৫০০ কেবি সাইজের মধ্যে), অ্যাডমিশনের প্রমাণপত্র (৫০০ কেবি সাইজের মধ্যে), ফি-র বিস্তারিত বিবরণ (৫০০ কেবি সাইজের মধ্যে), শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া সার্টিফিকেট (৫০০ কেবি সাইজের মধ্যে) ইত্যাদি স্ক্যান করে রাখবেন। পরে আপলোড করতে হবে। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। কোনও তথ্যের জন্য ইমেল করুন এই আইডিতে: ardb@hqr.drdo.in. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ও https://drdo.gov.in ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment