ডালের দানায় মানচিত্র এঁকে সর্বভারতীয় স্বীকৃতি হুগলির দুই তরুণীর
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ হুগলির দুই যুবতীর অভাবনীয় প্রয়াস। তাঁরা যেমন ভেবেছিলেন তেমনই করে দেখালেন। মুগ আর মুসুর ডালের উপর নিমেষে ভারতের মানচিত্র একে সকলকে হতবাক করলেন ওই দুই তরুণী। বলতে গেলে এই ক্ষুদ্র জায়গায় খালি চোখে ছবি আঁকা অতটা সহজ ব্যাপার নয়। তার ওপর এতো কম সময়। উত্তরপাড়ার বিদিশা মন্ডল পেন দিয়ে ওই মানচিত্র ফুটিয়েছেন আড়াই মিনিটের মধ্যে। আবার, ডানকুনির সায়নী সাঁতরার সময় লেগেছে সাত সেকেন্ডের মতো। বিদিশার আঁকা ম্যাপের জন্য জায়গা ২.৫ মিলিমিটার, সেখানে সায়নীর ম্যাপ আকার জন্য জায়গা ছিল ৩.৫ মিলিমিটার। পরিবারের অনটন এদের ইচ্ছাতে বাঁধা হতে পারেনি। সহজাত ভাবেই বেড়ে উঠেছে তাঁদের শিল্পসত্তা। সেখান থেকেই দুজনের হাতে তৈরি হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র নানা অবয়ব। বিভিন্ন ধরণের ডালশস্যের ওপরে কবিগুরু থেকে বিদ্যাসাগর, নজরুল থেকে নেতাজি সবাই জায়গা করে নিয়েছেন তাঁদের ক্ষুদ্র ক্ষুদ্র ক্যানভাসে।

