ArmyMiscellaneous 

সেনাকর্মীদের পেনশন নিয়ে রদ-বদলের প্রস্তাব

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : সেনাকর্মীদের পেনশন নিয়ে রদ-বদলের প্রস্তাব। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিপার্টমেন্ট অব মিলিটারি অ্যাফেয়ার্স (ডিএমএ) এই প্রস্তাব দিয়েছে। আবার চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের নেতৃত্বাধীন ডিএমএ-র চিঠি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, এমনও খবর। সূত্রের খবর, ওই চিঠিতে প্রস্তাব দেওয়া হয়েছে, ২০-২৫ বছর চাকরির পর অবসর নিলে সেনা আধিকারিকরা পেনশনের ৫০ শতাংশ পাবেন। ২৬-৩০ বছর চাকরির পর অবসর নিলে পেনশনের ৬০ শতাংশ ও ৩১-৩৫ বছর কাজ করার পর অবসর নিলে পেনশনের ৭৫ শতাংশ দেওয়া হবে। আবার ৩৫ বছরের বেশি কাজ করলে পুরো পেনশন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment