District Health and Family Welfare AssociationMiscellaneous 

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতেহেলথ অফিসার নিয়োগ

নার্সিংয়ের স্নাতক ডিগ্রিধারীদের থেকে, কমিউনিটি হেলথ অফিসার পদে,সরাসরি নিয়োগের জন্য ১১০ জনকে নিচ্ছে পশ্চিম মেদিনীপুরের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। যোগ্য প্রার্থীরা আবেদন করবেন অনলাইনে।

কমিউনিটি হেলথ অফিসার (সিএইচও): শূন্যপদ ১১০টি। এরমধ্যে- নার্সিং স্ট্রিমের জন্য ১০৮টি। আর বিএএমএস স্ট্রিমের জন্য ২টি।

২০২১ সাল বা তার পরে অর্জন করা ইন্টিগ্রেটেড বিপিসিসিএইচএন সহ বি.এসসি. নার্সিং/ জিএনএম ডিগ্রিধারী কিংবা পোস্ট-বেসিক বি.এসসি./ (২০২১ সালের আগে) পাশ করা বি.এসসি. নার্সিং/ বিএএমএস ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে বাংলা/ স্থানীয় ভাষা এবং উপভাষায় দক্ষতা থাকা চাই। এমএস অফিস এবং ইন্টারনেটে দক্ষতা থাকলে ভাল। পাশ করে থাকতে হবে ১৪ নভেম্বরের মধ্যে।

১এপ্রিল ২০২৫ তারিখের হিসেবে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। মাইনে মাসে ২০,০০০ টাকা ও ৫,০০০ টাকা/- অবধি, পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ (PLI)। তবে যোগ্য প্রার্থীরা CPHC ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাবেন মাসে ১০,০০০ টাকা।

প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। পরে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে।

আবেদনের ফি সাধারণ প্রার্থীদের জন্য ১০০ টাকা, সংরক্ষিতদের জন্য ৫০ টাকা। ফি দিতে হবে অনলাইনে।

সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র অনলাইনে জমা করতে হবে https://www.wbhealth.gov.in ওয়েবসাইটের রিক্রুইটমেন্ট সেকশনে গিয়ে, ৩০ নভেম্বর, ২০২৫ তারিখের মধ্যে। তবে রেজিস্ট্রেশন ও ফি পেমেন্টর শেষ তারিখ ২৯ নভেম্বর। অনলাইন দরখাস্তের প্রিন্ট নিতে পারবেন http://hr.wbhealth.gov.in/Index.apex -এর ‘Application Print’ থেকে। আবেদন করার সময় ছবি ও সই, ইত্যাদি আপলোড করতে হবে। মেমো ন: DH&FWS-Mid(W)/2025/1996. বিস্তারিত তথ্য ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment