cyclone bangladeshMiscellaneous 

বাংলাদেশে শক্তি বাড়িয়ে আসার সম্ভাবনা ঘূর্ণিঝড় ‘গতি’-র

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বাংলাদেশে শক্তি বাড়াতে চলেছে ঘূর্ণিঝড় ‘গতি’। আবহাওয়া সূত্রের খবর, আছড়ে পড়ার সম্ভাবনা পুজোর মুখে। পুজোর জোরালো ঘূর্ণিঝড় ঘিরে উদ্বেগ বেড়েছে। সূত্রের খবর, ২০ মে আছড়ে পড়া ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষয়-ক্ষতি এখনও রয়েছে। ওই তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় দুই পাড়ের বিস্তীর্ণ অঞ্চল। এর মধ্যেই এই খবরে পুজোর আবহে দুশ্চিন্তা বেড়েছে বাংলাদেশে। এক্ষেত্রে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে জোরালো হচ্ছে দুটি নিম্নচাপ।

জানা গিয়েছে, যার মধ্যে একটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘গতি’। অন্যদিকে মুম্বইয়ে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়-নিসর্গ। প্রসঙ্গত,গত মাস জুড়ে বাংলাদেশে স্বাভাবিকের থেকে ৩৩.১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসেও। আবহাওয়া বিশেষজ্ঞদের বক্তব্য, নিম্নচাপের ভয়ও বাড়ছে সেদেশে। এই ধরনের ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে প্রতিবারই থাকে। একে আশ্বিন ও কার্তিকের তুফান বলা হয়ে থাকে। তবে এর প্রভাব কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

Related posts

Leave a Comment