৭৬ প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট ও অ্যাসোসিয়েট নিচ্ছে সি আই এম এফ আর
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং প্রোজেক্ট অ্যাসোসিয়েট-ওয়ান পদে যথাক্রমে ৫০ ও ২৬ জনকে নিচ্ছে সিএসআইআর – সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ, রাঁচি। নিয়োগ হবে অস্থায়ী পদে। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন। কাজ করতে হবে ঝাড়খণ্ডে।
প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট: অস্থায়ী শূন্যপদ ৫০টি। অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে ২৪টি পদের ক্ষেত্রে কেমিস্ট্র-সহ বিজ্ঞান শাখার ব্যাচেলর ডিগ্রিধারী অথবা কেমিস্ট্রির অনার্স ডিগ্রিধারী এবং ২৬টি পদের ক্ষেত্রে জিওলজি-সহ বিজ্ঞান শাখার ব্যাচেলর ডিগ্রিধারী অথবা জিওলজির অনার্স ডিগ্রিধারী হতে হবে। ১৫-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। মাইনে মাসে ২০,০০০ টাকা।
প্রোজেক্ট অ্যাসোসিয়েট-ওয়ান: অস্থায়ী শূন্যপদ ২৬টি। অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে ১২টি পদের ক্ষেত্রে জিওলজি/ অ্যাপ্লায়েড জিওলজির পোস্ট গ্র্যাজুয়েট মাস্টার্স ডিগ্রিধারী, ১০টি পদের ক্ষেত্রে কেমিস্ট্রি/ অ্যাপ্লায়েড কেমিস্ট্রির পোস্ট গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রিধারী এবং ৪টি পদের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক ডিগ্রিধারী অথবা এমসিএ ডিগ্রিধারী হতে হবে। ১৫-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মাইনে মাসে ২৫,০০০ (গেট/ নেট/ সিএসআইআর-ইউজিসি পাশ হলে ৩১,০০০) টাকা।
প্রার্থিবাছাই হবে সরাসরি সাক্ষাৎকার (ইন্টারভিউ) -এর মাধ্যমে। সাক্ষাৎকার হবে এই ঠিকানায়: CSIR-CIMFR, CIMFR Ranchi Regional Research Centre, Ranchi. Jharkhand- 834010. সাক্ষাৎকারের দিনক্ষণ জানানো হবে ওয়েবসাইেট/ প্রার্থীর ই-মেলে। কোনও দরখাস্তের ফি দিতে হবে না।
দরখাস্ত করবেন নির্ধারিত ফর্ম পূরণ করে। ফর্ম পাবেন পিডিএফের সাথে। সঠিকভাবে পূরণ করা দরখাস্ত অন্যান্য প্রমাণপত্রের-সহ খামে ভরে খামের ওপর বিজ্ঞপ্তি নং, বিষয় (কেমিস্ট্রি/ জিওলজি ইত্যাদি) এবং কোন পদে আবেদন করছেন তা লিখতে হবে। পাঠাবেন এই ঠিকানায়: Administrative Officer, CSIR-Central Institute Of Mining And Fuel Research, Barwa Road, Dhanbad, Jharkhand- 826001. পৌঁছনো চাই ১৫ জানুয়ারি, ২০২১ তারিখের মধ্যে। অফিসিয়াল ওয়েবসাইট- https://cimfr.nic.in/ বিজ্ঞপ্তি নং PA/010221/RU/R&A-II. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

