newtownMiscellaneous 

করোনা আবহে রবিবারেও বাজারে উপচে পড়া ভিড়

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ রবিবার বলে বাজার যাবে না এটা কখনো হয়। আজ সকাল থেকে নিউটাউন ঘুনি বাজারে দেখা গেল সেই ভিড়ের ছবি। পুলিশের মাইকিং ও মাক্স বিলি চলছে। তারই মধ্যে বাজারে উপচে পড়া ভিড়। কোনও সোশ্যাল ডিস্টেন্স খুঁজে পাওয়া গেল না। অনেকেই মাক্স না পড়ে চলে এল বাজারে। ছোট বাচ্চাকে নিয়ে মা বাজারে। মায়ের মুখে মাক্স আবার কিছু শিশু মাক্স ছাড়া।

পুলিশের মাইকিং ও মাক্স বিলি হচ্ছে এই বাজারে। তবুও হুশ নেই অসচেতন মানুষের।তাঁদের কাছে গিয়ে সোশ্যাল ডিস্টেন্স রাখতে বললেও কোনও কর্ণপাত করছে না তাঁরা। এক্ষেত্রে পুলিশের অভিযোগ, তাঁদের কথা কেউ শুনছে না। জীবন বাজি রেখে সচেতন করার চেষ্টা করছে কিন্তু মানুষের হুশ না ফিরলে এই প্রচেষ্টা বৃথা যাবে।

Related posts

Leave a Comment