বিষ্ণুপুরের প্রাচীন মন্দিরগুলির ফের দরজা বন্ধ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতির নতুন ঢেউ আছড়ে পড়ছে দেশে। এই নিয়ে উদ্বেগ বাড়ছে বিভিন্ন মহলে। রাজ্যেও করোনা প্রভাব বাড়ছে। এর জেরে পর্যটকদের জন্য বাঁকুড়ার বিষ্ণুপুরের প্রাচীন মন্দিরগুলির দরজা আবারও বন্ধ হল। স্থানীয় সূত্রের খবর, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের বিষ্ণুপুর সার্কলের ২১টি সংরক্ষিত মন্দিরেই লাগিয়ে দেওয়া হয়েছে করোনা সতর্কতা সংক্রান্ত বিজ্ঞপ্তি। এক্ষেত্রে জানানো হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত মন্দিরগুলি বন্ধ থাকবে। এ বিষয়ে আরও জানা যায়, মদনমোহন, মদনগোপাল, মল্লেশ্বর, রাধাবিনোদ ও রাধেশ্যামের মতো মন্দিরগুলিতে বিগ্রহ থাকায়, সেখানে স্বাস্থ্য-বিধি মেনে আচার-আচরণ ও পুজো করতে হবে।

