Chadwick BozmanMiscellaneous 

অভিনেতা চ্যাডউইক বোসম্যান প্রয়াত

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ‘ব্ল্যাক প্যান্থার’ চলচ্চিত্রখ্যাত অভিনেতা চ্যাডউইক বোসম্যান (৪৩) প্রয়াত। কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। ব্ল্যাক প্যান্থারের চরিত্রে বোসম্যানের অভিনয় তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। অন্যান্য তারকাদের ভিড়েও জনপ্রিয় হয়ে ওঠেন বোসম্যান। সুপারহিরো মুভির পাশাপাশি ঐতিহাসিক ব্যক্তিদের জীবন নিয়ে ছবি ‘৪২’, ‘গেট অন আপ’ ও ‘মার্শাল’-এ তাঁর অভিনয়ও প্রশংসা অর্জন করেছিল। অভিনেতার প্রয়াণে শোকের ছায়া। হলিউডের পাশাপাশি বলিউডও ট্যুইটারে শোক প্রকাশ করেছে। এমনকী তাঁর মৃত্যুতে মার্কিন রাজনীতিতেও শোকজ্ঞাপন করা হয়েছে। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস তাঁর প্রতিভার দিকগুলি তুলে ধরেছেন।

Related posts

Leave a Comment