CBSECentral Government Trending News 

সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট ২০২১ – ডিসেম্বরে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি (সিটেট) হবে আগামী ডিসেম্বরে। পরীক্ষার আয়োজন করবে দিল্লির সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। পরীক্ষা হবে ১৬ ডিসেম্বর, ২০২১ থেকে ১৩ জানুয়ারি, ২০২২ পর্যন্ত। বর্তমানে পরীক্ষায় বসার আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে।

প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ বা ৪৫ শতাশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ এবং সঙ্গে এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমা/ ৪ বছরের ব্যাচেলর/ এডুকেশন (স্পেশ্যাল এডুকেশন) -এর ২ বছরের ডিপ্লোমাধারী বা সঙ্গে এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমাধারী হতে হবে। অথবা অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করা গ্র্যাজুয়েট এবং বি.এড. পাশ হতে হবে। ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরাও আবেদনের যোগ্য।

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের গ্র্যাজুয়েট ও সঙ্গে এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমা/ গ্র্যাজুয়েট (৫০ শতাংশ নম্বর) ও সঙ্গে বি.এড./ গ্র্যাজুয়েট (৪৫ শতাংশ নম্বর) ও সঙ্গে ১ বছরের বি.এড./ উচ্চমাধ্যমিক বা সমতুল (৫০ শতাংশ নম্বর) ও সঙ্গে ৪ বছরের বি.এল.এড/ উচ্চমাধ্যমিক বা সমতুল (৫০ শতাংশ নম্বর) ও সঙ্গে ৪ বছরের বি.এ বা বি.এসসি.এড. কিংবা বি.এ.বিএড বি.এসসি.বিএড/ গ্র্যাজুয়েট (৫০শতাংশ নম্বর) ও সঙ্গে ১ বছরের বি.এড. (স্পেশ্যাল এডুকেশন)/ এনসিটিই স্বীকৃত বি.এড. প্রোগ্রাম কোয়ালিফায়েড হতে হবে। ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরাও আবেদনের যোগ্য।

দরখাস্তের ফি বাবদ – জেনারেল/ ওবিসি প্রার্থীদের প্রথম বা দ্বিতীয় যে কোনও ১টি পেপারের জন্য ১,০০০ টাকা, ২টি পেপারের জন্য ১,২০০ টাকা এবং তফশিলি/ অন্যভাবে সক্ষম প্রার্থীদের প্রথম বা দ্বিতীয় যে কোনও ১টি পেপারের জন্য ৫০০ টাকা, ২টি পেপারের জন্য ৬০০ টাকা দিতে হবে। ফি দেবেন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিং/ কানাড়া ব্যাঙ্ক ই-চালানের মাধ্যমে।

সিটেট -এর জন্য প্রার্থিবাছাই হবে কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে। প্রশ্ন হবে অবজেক্টিভ, মাল্টিপল চয়েস টাইপ।

অনলাইন দরখাস্ত করতে হবে www.ctet.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৯ অক্টোবরের মধ্যে। বিজ্ঞপ্তি নং CTET/Dec 2021. বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment