Calcutta University-1Miscellaneous 

সাংহাই রাঙ্কিংয়ে অন্যতম সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বিশ্বের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে ২০২০ সালের সাংহাই রাঙ্কিংয়ে ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে জানা গিয়েছে, দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তার স্থান তৃতীয়। উল্লেখ্য, এই রাঙ্কিংয়ে রাজ্যের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেনি। কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত সকলের কাছে এটি গৌরবের মুহূর্ত। এক্ষেত্রে আরও জানা যায়, বিশ্বের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কলকাতা রয়েছে ৬০১ থেকে ৭০০-র মধ্যে।

এই রাঙ্কিংয়ে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স। এক্ষেত্রে দ্বিতীয় আইআইটি মাদ্রাজ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর চতুর্থ স্থানে রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়, পঞ্চম স্থানে আইআইটি দিল্লি, ষষ্ঠ স্থানে আইআইটি খড়গপুর এবং সপ্তম স্থানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। কলকাতার এই সাফল্যের খবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন।

Related posts

Leave a Comment