Barish JansonMiscellaneous 

ব্রিটেনে চিন্তার ভাঁজ করোনার তৃতীয় দফার সংক্রমণে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনার ভবিষ্যৎ ভয়াবহতার আশঙ্কায় প্রস্তুতি শুরু করেছে ব্রিটেন। করোনার আবহে দ্বিতীয় দফার সংক্রমণে বিশ্বের বিভিন্ন দেশ নাজেহাল। এই আবহের মধ্যে বিশেষজ্ঞরা সতর্কবার্তায় জানিয়েছেন, এরপর করোনা ফেজ-থ্রি আসতে চলেছে। এই অবস্থায় পরিস্থিতি যেভাবে চরিত্র বদলাচ্ছে, তাতে কীভাবে সংক্রমণ ছড়াবে এবং আক্রান্তদের উপসর্গই বা কী হবে, তা বোঝা মুশকিল হচ্ছে। এই অবস্থায় চিন্তার ভাঁজ করোনার তৃতীয় দফার সংক্রমণে। এই আশঙ্কাকে গুরুত্ব দিয়ে এখনই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আগাম ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নিয়েছেন। জানা গিয়েছে, দেশের স্বাস্থ্য খাতে তিনি ৩ কোটি পাউন্ড (৩০ বিলিয়ন) অনুদান ঘোষণা করেছেন।

সূত্রের আরও খবর, ওই সরকারি সাহায্যে বিভিন্ন বেসরকারি হাসপাতালে বাড়তি বেডের বন্দোবস্ত করা হবে বলে জানা গিয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়লে যাতে রোগীদের স্থান সঙ্কুলানের সমস্যা না হয়, তার জন্যই ব্রিটেন সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। সরকারি সূত্রে আরও জানা যায়, ওই দেশে মৃতের সংখ্যা ৪৫ হাজার অতিক্রম করেছে। আক্রান্ত বেড়ে হয়েছে ৩ লক্ষের কাছাকাছি। তৃতীয় দফার প্রস্তুতি চললেও এখনও দ্বিতীয় দফা সামলাতে পারেনি বিশ্ব। জানা যায়, পাকিস্তান, ব্রাজিল ও আমেরিকা-সহ অনেক দেশে করোনা পরিস্থিতিতে সংক্রমণ লাফিয়ে বাড়ছে। কোনও কোনও দেশে শুরু হয়েছে দ্বিতীয় দফার সংক্রমণ। আবার কোনও দেশ প্রথম দফাতেই আটকে রয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হয়ে উঠছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। চিকিৎসক মহলও শঙ্কিত।

Related posts

Leave a Comment