বিভিন্ন ট্রেডে ৪৫৯ জনকে নিচ্ছে বর্ডার রোডস অর্গানাইজেশন
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ড্রাফটসম্যান, সুপারভাইজর স্টোর, রেডিও মেকানিক, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, মাল্টি স্কিল্ড ওয়ার্কার (ম্যাসন), মাল্টি স্কিল্ড ওয়ার্কার (ড্রাইভার ইঞ্জিন স্ট্যাটিক) এবং স্টোর কিপার টেকনিক্যাল পদের/ ট্রেডের ৪৫৯টি শূন্যপদে তরুণদের নিচ্ছে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের, বর্ডার রোডস উইং, বর্ডার রোডস অর্গানাইজেশন, জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সে। নিচের মত যোগ্যতার ভারতীয় তরুণরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে নির্ধারিত বয়ান সঠিকভাবে পূরণ করে, ডাকে পাঠিয়ে। ড্রাফটসম্যানের এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের পদ/ ট্রেড দুটি শারীরিক প্রতিবন্ধীদের জন্য চিহ্নিত।
১) ড্রাফটসম্যান পদে/ ট্রেডে: মোট শূন্যপদ ৪৩টি। ২) সুপারভাইজর স্টোর পদে/ ট্রেডে: মোট শূন্যপদ ১১টি। ৩) রেডিও মেকানিক পদে/ ট্রেডে: মোট শূন্যপদ ৪টি। ৪) ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে/ ট্রেডে: শূন্যপদ ১টি। ৫) মাল্টি স্কিল্ড ওয়ার্কার (ম্যাসন) পদে/ ট্রেডে: মোট শূন্যপদ ১০০টি। ৬) মাল্টি স্কিল্ড ওয়ার্কার (ড্রাইভার ইঞ্জিন স্ট্যাটিক) পদে/ ট্রেডে: মোট শূন্যপদ ১৫০টি। ৭) স্টোর কীপার টেকনিক্যাল পদে/ ট্রেডে: মোট শূন্যপদ ১৫০টি।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা– বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ/ মাধ্যমিক পাশ/ স্বীকৃত ডিগ্রিধারী এবং আর্কিটেকচার বা ড্রাফটসম্যানশীপের ২ বছরের সার্টিফিকেট/ ড্রাফটসম্যান (সিভিল) সার্টিফিকেট/ মেটেরিয়াল ম্যানেজমেন্ট বা ইনভেন্টরি কন্ট্রোল বা স্টোর কিপিংয়ের স্বীকৃত সার্টিফিকেট/ ডিফেন্স সার্ভিস রেগুলেশন্সে বর্ণিত স্টোরম্যান টেকনিক্যালের জন্য ক্লাস-ওয়ান কোর্স/ রেডিও মেকানিক সার্টিফিকেট/ ডিফেন্স ট্রেড সার্টিফিকেট/ ওয়ারলেস অপারেটর অ্যান্ড কিবোর্ড -এর ক্লাস-ওয়ান কোর্স পাশ/ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট/ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের -এর ক্লাস-ওয়ান কোর্স পাশ/ বিল্ডিং কন্সট্রাকশন বা ব্রিকস ম্যাসন -এর সার্টিফিকেট/ ম্যাসন -এর ক্লাস-টু কোর্স পাশ/ মেকানিক মোটর বা ভিকেলস বা ট্র্যাক্টর -এর সার্টিফিকেট/ ড্রাইভার প্লান্ট অ্যান্ড মেকানিক ট্রান্সপোর্ট -এর ক্লাস-টু কোর্স পাশ।
বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত ও অন্যান্য শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। সরকারি কর্মচারীদের মধ্যে সাধারণ শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৪০ বছর এবং তফশিলিদের ক্ষেত্রে ৪৫ বছর। মাইনে ২৯,২০০ – ৯২,৩০০ টাকা/ ২৫,৫০০ – ৮১,১০০ টাকা/ ২১,৭০০ – ৬৯,১০০ টাকা/ ১৮,০০০ – ৫৬,৯০০ টাকা ও ১৯,৯০০ – ৬৩,২০০ টাকা।
প্রার্থিবাছাই হবে প্রথমে লিখিত পরীক্ষা এবং তাতে বাছাইদের (কোয়ালিফাইং নেচারের) শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং প্র্যাক্টিক্যাল (ট্রেড) টেস্টের মাধ্যমে। চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে।
ফি বাবদ দিতে হবে ৫০ টাকা। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন অনলাইনে https://www.onlinesbi.com/sbicollect/icollecthome.htm?corpID=1232156 লিঙ্কের মাধ্যমে, Commandant, GREF Centre, Pune-411 015 -এর অনুকূলে।
দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান ইংরিজি বা হিন্দিতে পূরণ করে। পূরণ করা দরখাস্তের নির্দিষ্ট জায়গায় এখনকার তোলা একটি পাসপোর্ট মাপের ছবি সেঁটে সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের প্রত্যয়িত জেরক্স। পাঠাবেন এই ঠিকানায়: Commandant GREF Centre, Dighi camp, Pune- 411 015. পৌঁছনো চাই ৩ এপ্রিলের (দূরবর্তী স্থানের প্রার্থীদের ক্ষেত্রে ১৮ এপ্রিলের) মধ্যে।
কোনও একটি পদের জন্য একটিমাত্র আবেদন করবেন। একাধিক পদে আবেদন করতে হলে প্রতিটির জন্য আলাদা ফি-সহ পৃথক পৃথক দরখাস্ত করতে হবে। প্রতিটি পাঠাতে হবে পৃথক খামে। বিজ্ঞপ্তি নং ০১/২০২১। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

