Dilip GhoshMiscellaneous Trending News 

বিধায়কের অস্বাভাবিক মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি বিজেপির

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: উত্তর দিনাজপুরের হেমতাবাদে বিজেপির বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায়। বিধায়ককে বাড়ি থেকে ডেকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগে করে, ঘটনার পূর্ণাঙ্গ সিবিআই তদন্তের দাবি জানাল বিজেপি।

সূত্রের খবর, আজ নিউটাউনে এক সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সিবিআই তদন্তের দাবি করে জানিয়েছেন, বিজেপির বিধায়কের ঝুলন্ত দেহের দৃশ্য দেখে স্পষ্ট বোঝা যায় যে, এটি আত্মহত্যা নয়। একজন বিধায়ককে যেভাবে খুন করা হল তাতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তা মুখ্যমন্ত্রীকে ভেবে দেখতে হবে বলেও জানিয়েছেন তিনি।

পাশাপাশি এই ঘটনায় স্থানীয় যুব তৃণমূল নেতার নামেও অভিযোগ করেছেন তিনি। করোনা পরিস্থিতিতেও রাজনৈতিক হিংসা অব্যাহত রয়েছে এবং গত ১ বছরে ১০৫ জন বিজেপি নেতা-কর্মী খুন হয়েছে বলেও তাঁর অভিযোগ।

এদিন তিনি আরও জানান, এই সময় বিহারে যদি নির্বাচন হতে পারে। তবে পশ্চিমবঙ্গে পুরো নির্বাচন হবে না কেন ? করোনা পরিস্থিতি হওয়ার আগেই নির্বাচন হতে পারত। তবে রাজ্য সরকার তখন তা চাইনি। আর এখন তৃণমূল কংগ্রেসের অজুহাত করোনা।

Related posts

Leave a Comment