tejaswi and electionMiscellaneous Trending News 

বিহারে তেজস্বী-র তেজেই বাজিমাত করবে মহাগঠবন্ধন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ১০ নভেম্বর বিহারের ভাগ্য নির্ধারণ হবে। গোটা দেশের চোখ থাকবে ওই ফলাফলের দিকে। রাজনৈতিক বিশ্লেষকরা নানা মতামতও দিচ্ছেন। অনেকেরই আন্দাজ- ধস নামতে পারে বিহারে নীতীশ শিবিরে। বিহারের ‘যুবরাজ’ তেজস্বী যাদবই এবার সাফল্য পাবেন। চাণক্য সমীক্ষায় এমনই চিত্র তুলে ধরা হয়েছে। অন্যদিকে বিহার জনতার একটা বড় অংশ বলছেন,তেজস্বীর তেজেই বাজিমাত করবে আরজেডি বা মহাগঠবন্ধন। তবে অপেক্ষা মাত্র আর কয়েক ঘন্টা।
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, ধস নামতে চলেছে এনডিএ শিবিরে।

বিহারে ৩ দফা নির্বাচন পর্ব শেষ হতেই দেশজুড়ে বিবিধ জল্পনা তুঙ্গে। বিভিন্ন মহলে প্রশ্ন, বিহারের মসনদে কে বসবে। বেশির ভাগ সমীক্ষাই এগিয়ে রেখেছে আরজেডি-কংগ্রেস ও বামজোটকে। চাণক্য সমীক্ষায় তুলে ধরা হয়েছে,১৮০ টি আসন তথা দুই তৃতীয়াশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে আরজেডি-বামওকংগ্রেস জোট। বিজেপি- জেডিইউ মিলে পাওয়ার সম্ভাবনা ৫৫টি আসন। সূত্রের আরও খবর, করোনা আবহে বিহারের ভোটে কর্মসংস্থান ও পরিযায়ী শ্রমিকদের সমস্যাকে সামনে রেখে জনপ্রিয় হয়ে ওঠা তেজস্বী পেতে পারেন বিহার রাজ্য চালনার ভার।

ভোট শেষ হওয়ার পর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবহাওয়া থাকলেও অনেক সমীক্ষা তেজস্বীকে এগিয়ে রাখছে। চাণক্য সমীক্ষাতে জানানো হয়েছে, ৬৩ শতাংশ ভোটদাতাই বেছে নিয়েছে বিরোধী জোটকে। যার মধ্যে ৩৫ শতাংশ ভোট এসেছে কর্মসংস্থান ইস্যু-ভিত্তিক। দুর্নীতি ইস্যু-ভিত্তিক ভোট পড়েছে ১৯ শতাংশ।অন্যদিকে উন্নয়ন- ইস্যুতে ভোট এসেছে ২৮ শতাংশ। তবে শেষ হাসি কে হাসেন, তা জানা যাবে ১০নভেম্বর। নীতিশ না তেজস্বী তা নিয়ে প্রতীক্ষা রয়েছে বিহারের মানুষের। তবে এবার নির্বাচনী প্রচারে লালু-পুত্র তেজস্বীর তেজ দেখেছেন বিহার-জনতা।

Related posts

Leave a Comment