Bharat Electronics LimitedCentral Government Government Jobs 

৬০ প্রোজেক্ট ইঞ্জিনিয়ার নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে ৬০ জনকে নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড (বিইএল)। নিয়োগ হবে ব্যাঙ্গালোরের এক্সপোর্ট ম্যানুফ্যাকচারিং এসবিইউ -তে, চুক্তির ভিত্তিতে, প্রথমে ২ বছরের জন্য। এরপর প্রোজেক্টের প্রয়োজনে ও প্রার্থীর সন্তোষজনক কাজের ভিত্তিতে মেয়াদ আরও ২ বছর পর্যন্ত বাড়তে পারে। চাকরি হবে বিভিন্ন রাজ্যের ডিস্ট্রিক্ট হেড কোয়ার্টারে। কাজ করতে হবে দেশর যে কোনও অংশে।

প্রোজেক্ট ইঞ্জিনিয়ার – মেডিক্যাল ডিভাইসেস: শূন্যপদ ৬০টি (সাধাঃ ২৩, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৭, আর্থিকভাবে দুর্বল ৬)। কোনও নামী ইনস্টিটিউট/ বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন/ কমিউনিকেশন/ মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন/ মেডিক্যাল ইলেক্ট্রনিক্স/ মেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন -এর কোন একটির (৪ বছর) পুরো সময়ের প্রথম শ্রেণির (তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে পাস ক্লাসে) বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং কোর্স পাশ হতে হবে। ১-৮-২০২০ তারিখের হিসেবে ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১-৮-২০২০ তারিখের হিসেবে বয়সের উর্ধ্বসীমা ২৮ বছর। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ এবং শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন।
থোক পারিশ্রমিক প্রথম বছর মাসে ৩৫,০০০ টাকা, দ্বিতীয় বছর মাসে ৪০,০০০ টাকা এবং মেয়াদ বাড়লে তৃতীয় বছর মাসে ৪৫,০০০ টাকা ও চতুর্থ বছর মাসে ৫০,০০০ টাকা।

প্রার্থিবাছাই হবে বি ই / বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিংয়ের নম্বর এবং অভিজ্ঞতার ভিত্তিতে ও ইন্টারভিউয়ের মাধ্যমে। বরাদ্দ ১০০ নম্বরের মধ্যে থাকছে বি ই / বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির জন্য ৭৫ শতাংশ নম্বর, অভিজ্ঞতার জন্য ১০ শতাংশ নম্বর এবং ইন্টারভিউয়ের জন্য ১৫ শতাংশ নম্বর।

তফশিলি ও শারীরিক প্রতিবন্ধী ছাড়া অন্যান্য প্রার্থীদের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। ফি দেবেন এসবিআই কালেক্টের মাধ্যমে (অনলাইন মোডে বা এসবিআই শাখায়)। সেক্ষেত্রে পেমেন্ট অপশনে এসবিআই -এর শাখা পছন্দ করে সেই শাখার চালান ডাউনলোড করতে হবে। ফি পেমেন্ট করলে “এসবিআই কালেক্ট রেফারেন্স নং” জেনারেট হবে।

“Project Engineer- Medical Devices for Export Manufacturing SBU, Bengaluru Complex’ -এর শূন্যপদে আবেদন করবেন অনলাইনে, ২৯ অগস্টের মধ্যে। আরও বিস্তারিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment