৫৫ প্রোজেক্ট ইঞ্জিনিয়ার ও ট্রেনি ইঞ্জিনিয়ার নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রোজেক্ট ইঞ্জিনিয়ার এবং ট্রেনি ইঞ্জিনিয়ারের পদে ৫৫ জনকে নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড। নিয়োগ হবে কে-ফন প্রোজেক্ট এবং অ্যাডভান্সড ডিফিন্স সিস্টেমসের জন্য চুক্তিতে।
অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস – নেভি এসবিইউ, বেঙ্গালুরু কমপ্লেক্স: শূন্যপদ ৫০টি। এরমধ্যে ট্রেনি ইঞ্জিনিয়ার-ওয়ান -এর শূন্যপদ ২০টি (ইলেক্ট্রনিক্সে ১৬, মেকানিক্যালে ৪), (সাধাঃ ৬, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৬, আর্থিকভাবে দুর্বল ৩) এবং প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-ওয়ান -এর শূন্যপদ ৩০টি (ইলেক্ট্রনিক্সে ১৬, মেকানিক্যালে ১৪) (সাধাঃ ১২, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৮, আর্থিকভাবে দুর্বল ৩)।
প্রার্থীকে ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ই অ্যান্ড টি/ ইইই/ টেলিকমিউনিকেশন/ মেকানিক্যাল -এর প্রথম শ্রেণির, পুরো সময়ের বিই/ বি টেক পাশ হতে হবে। তফশিলি বা প্রতিবন্ধীরা পাশ করে থাকলেই হবে।
ট্রেনি ইঞ্জিনিয়ার-ওয়ান: নিয়োগ হবে ১ বছরের জন্য মুম্বইয়ে। পরে চাহিদা এবং প্রার্থীর ভাল কাজের নিরিখে মেয়াদ সর্বাধিক ৩ বছর পর্যন্ত বাড়তে পারে। ১-৭-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। ডিগ্রি অর্জনের পর এই তারিখের হিসেবে অন্তত ৬ মাসের অভিজ্ঞতা থাকতে হবে। থোক মাইনে প্রথম বছর মাসে ২৫,০০০ টাকা, দ্বিতীয় বছর মাসে ২৮,০০০ টাকা এবং তৃতীয় বছর মাসে ৩১,০০০ টাকা।
প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-ওয়ান: প্রথমে নিয়োগ হবে ২ বছরের জন্য বেঙ্গালুরুতে।পরে মেয়াদ সর্বাধিক ৪ বছর পর্যন্ত হতে পারে। ১-৭-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। ডিগ্রি অর্জনের পর ওই তারিখের হিসেবে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। থোক মাইনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বছরে যথাক্রমে ৩৫,০০০, ৪০,০০০, ৪৫,০০০ ও ৫০,০০০ টাকা।
প্রার্থিবাছাই হবে বিই/ বি টেকের নম্বর (ওয়েটেজ ৭৫ শতাংশ), সংশ্লিষ্ট অভিজ্ঞতা (ওয়েটেজ ১০ শতাংশ) এবং এতে সফলদের ইন্টারভিউ (ওয়েটেজ ১৫ শতাংশ) -এর ভিত্তিতে।
কে-ফন প্রোজেক্ট, মিসাইল সিস্টেমস এসবিইউ, বেঙ্গালুরু উইনিট: ট্রেনি ইঞ্জিনিয়ার-ওয়ান -এর শূন্যপদ ৫টি (সাধাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)।
প্রার্থীকে ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ই অ্যান্ড টি/ ইইই/ টেলিকমিউনিকেশন -এর প্রথম শ্রেণির, পুরো সময়ের বিই/ বি টেক পাশ হতে হবে। তফশিলি বা প্রতিবন্ধীরা পাশ করে থাকলেই হবে।
ট্রেনি ইঞ্জিনিয়ার-ওয়ান: দরখাস্তের ফি ২০০ টাকা। প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-ওয়ান: দরখাস্তের ফি ৫০০ টাকা। তফশিলি/ শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। দরখাস্ত করবেন অনলাইনে ২ অগস্টের মধ্যে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: কে-ফন || অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

