Bharat Dynamics LimitedCentral Government Government Jobs 

৭০ ইঞ্জিনিয়ার ও অফিসার নিচ্ছে ভারত ডায়নামিক্স লিমিটেড

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট অফিসার পদে ৭০ জনকে নিচ্ছে ভারত ডাইনামিক্স লিমিটেড।

প্রজেক্ট ইঞ্জিনিয়ার -এর শূন্যপদ ৫৫ প্রজেক্ট অফিসার এর শূন্যপদ ১৫। প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে প্রার্থীদের সংশ্লিষ্ট ডিসিপ্লিনে (অন্তত ৬০ শতাংশ নম্বর) প্রথম শ্রেণীর বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং (৪ বছরের)/ ইন্টিগ্রেটেড এম ই/ এম টেক ডিগ্রিধারী হতে হবে।

প্রজেক্ট অফিসার -এর ক্ষেত্রে প্রার্থীদের এইচআর -এর প্রথম শ্রেণীর (অন্তত ৬0 শতাংশ নম্বর নিয়ে) এমবিএ/ এমএসডব্লু/ পিজি ডিপ্লোমা (২ বছরের) বা সমতুল পাশ অথবা সিএ/ আইসিডব্লুএ পাশ কিংবা মার্কেটিং/ ফরেন ট্রেড/ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট -এর একটির এমবিএ পাশ হতে হবে।

৫-৩-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। মাইনে মাসে ৩০,০০০ টাকা।

প্রার্থিবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা অর্জনে পাওয়া নম্বরের শতকরা হার, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।

আবেদনের ফি বাবদ দিতে হবে ৩০০ টাকা। তফশিলি, শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন অনলাইনে, ৩১ মার্চের মধ্যে।

আবেদন করবেন অনলাইনে https://bdl-india.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ৩১ মার্চের মধ্যে। বিজ্ঞপ্তি নং ২০২১-১। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment