Nirmalya GhoshMiscellaneous Trending News 

আলোর উপর গবেষণায় বাঙালি বিজ্ঞানী

কাজকেরিয়ার আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আলোর উপর গবেষণা করে আন্তর্জাতিক পুরস্কার অর্জন করলেন বাঙালি বিজ্ঞানী নির্মাল্য ঘোষ।
ক্ষীরপাই শহরে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা শেষ করে নির্মাল্যবাবু কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় বিএসসি এবং এমএসসি পাস করে পর্যায়ক্রমে আইআইটি কানপুর থেকে লেজার টেকনোলজিতে এমটেক, ইন্দোর থেকে পিএইচডি এবং কানাডার ইউনিভার্সিটি অব টরেন্টো থেকে পোস্ট ডক্টরেট করেন। তিনি কলকাতার আইজারের (ইন্ডিয়ান ইন্ট্রিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ) এর অধ্যাপক ছিলেন।

প্রসঙ্গত, আমেরিকান ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অপটিকস অ্যান্ড ফটোনিকস আলোক মেরুকরণের মৌলিক ব্যবহারিক বিষয় নিয়ে গবেষণার জন্য প্রত্যেক বছর সারা বিশ্বে একজনকে ‘জি জি স্টোকস অ্যাওয়ার্ড’ পুরস্কার প্রদান করে আসছে। ক্ষীরপাইয়ের বাসিন্দা এই বিজ্ঞানী ২০২১ সালে এই পুরষ্কার পেয়েছেন। ভারতে এর আগে কেউ এই পুরস্কার পাননি। নির্মাল্যবাবু জানিয়েছেন, আমার দীর্ঘমেয়াদী গবেষণা সফল হয়েছে। তার জন্য ভাল লাগছে। ভারতবাসী হিসেবে প্রথম এই পুরস্কারটি পাওয়ার জন্য আমি আপ্লুত।।
উল্লেখ্য, নির্মাল্যবাবুর গবেষণায় আবিষ্কার করা পদ্ধতিটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে বস্তুর মেরুকৃত আলো পদার্থের উপর ফেলে বিচ্ছুরিত বর্ণালী বিক্ষিপ্ত পর্যবেক্ষণ করে পদার্থের কম্পোজিশন সম্পর্কে ধারণা পাওয়া যাবে। বিভিন্ন ধরণের রোগের প্রাথমিক শনাক্তকরণের জন্য স্বাস্থ্যবিজ্ঞানে হালকা মেরুকরণের এই নির্দিষ্ট তত্ত্বটি ব্যবহার হবে। এই প্রযুক্তিটি যেমন একটি অত্যন্ত সংবেদনশীল সেন্সর হিসাবে কাজ করে, তেমনি ক্যান্সার রোগীদের প্রথম অবস্থায় শনাক্ত করতে এই পদ্ধতি বিশেষ সুবিধা দেবে।

Related posts

Leave a Comment