বাংলা সঙ্গীতমেলা ও লোক-সংস্কৃতি উৎসব
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : শনিবার থেকে ‘বাংলা সঙ্গীতমেলা’ ও ‘বিশ্ববাংলা লোক-সংস্কৃতি উৎসব’ শুরু হতে চলেছে কলকাতায়। এই উৎসব ১ জানুয়ারি পর্যন্ত চলবে। আয়োজক সূত্রের খবর, ১১টি মঞ্চে ৫০০০ জন শিল্পী অংশগ্রহণ করবেন। এ বিষয়ে আরও জানা যায়, গগনেন্দ্র প্রদর্শশালায় সুবিনয় রায় ও ধনঞ্জয় ভট্টাচার্যের বিষয়ে প্রদর্শনীও থাকবে। আবার বড়িশা ক্লাবের মাঠে একটি মেলারও আয়োজন হবে। এই সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী বছর বিশ্ব সঙ্গীতমেলা আয়োজিত হবে। রেড রোডে রাতভর অনুষ্ঠান হবে।

