BECILCentral Government Trending News 

ভোপাল এইমসের জন্য ৭২৭ কর্মী বাছাই করবে বি ই সি আই এল

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ভোপাল এইমসে স্যানিটারি ইনস্পেক্টর, ম্যানিফোল্ড টেকনিশিয়ান প্রভৃতি গ্রুপ-সি পদে এবং পাবলিক হেলথ নার্স, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রভৃতি গ্রুপ-বি পদে নিয়োগের জন্য ৭২৭ জনকে বাছাই করে প্যানেল প্রস্তুত করবে ভারত সরকারের ভারপ্রাপ্ত সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড। এইমসে নেওয়া হবে চুক্তি ভিত্তিক পদে।

মোট ৭২৭টি শূন্যপদের মধ্যে গ্রুপ-সি শূন্যপদ ৪৭৭টি এবং গ্রুপ-বি শূন্যপদ ২৫০টি। গ্রুপ-সি পদের ক্ষেত্রে প্রার্থীদের উচ্চমাধ্যমিক/ বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক/ কমার্সের ডিগ্রিধারী/ মাধ্যমিক/ মাধ্যমিক বা সমতুল বা সমতুল আইটিআই/ ফাইন আর্টস বা কমার্শিয়াল আর্টস বা মডেলিং ইত্যাদির ডিপ্লোমা বা সার্টিফিকেটধারী/ গ্র্যাজুয়েট/ আইটিআই ডিপ্লোমা সার্টিফিকেটধারী হতে হবে। সংরক্ষণ, শিক্ষাগত যোগ্যতা, বাঞ্ছনীয় যোগ্যতা, অন্যান্য যোগ্যতা, অভিজ্ঞতা, মাইনে প্রভৃতি বিষয়ে সবিস্তার তথ্য পাবেন পিডিএফে।

অন্যদিকে, গ্রুপ-বি পদের ক্ষেত্রে প্রার্থীদের বি এসসি (অনার্স)/ ডিগ্রিধারী/ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট/ এম এসসি ডিগ্রিধারী/ এম এ ডিগ্রিধারী/ বি ই বা বি টেক বা এমসিএ/ বি এসসি ডিগ্রিধারী/ এএসএলপি/ কমার্স গ্র্যাজুয়েট/ গ্র্যাজুয়েট বা ব্যাচেলর ডিগ্রিধারী/ মাস্টার ডিগ্রিধারী/ উচ্চমাধ্যমিক/ বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক/ এমএ বা এম এসসি ডিগ্রিধারী ইত্যাদি হতে হবে। সংরক্ষণ, শিক্ষাগত যোগ্যতা, বাঞ্ছনীয় যোগ্যতা, অন্যান্য যোগ্যতা, অভিজ্ঞতা, মাইনে প্রভৃতি বিষয়ে সবিস্তার তথ্য পাবেন পিডিএফে।

বিভিন্ন গ্রুপ-বি নন-ফাকাল্টি পদের মাইনে থোক ৪৪,৯০০/ ৪৭,৬০০/ ৩৫,৪০০ টাকা। বিভিন্ন গ্রুপ-সি নন-ফাকাল্টি পদের মাইনে থোক ১৮,০০০/ ১৯,২০০/ ২১,৭০০/ ২৫,৫০০ টাকা।

প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা/ স্কিল টেস্ট/ মেডিক্যাল টেস্ট ইত্যাদির মাধ্যমে। এ সম্পর্কে খবরা-খবর পেতে নজর রাখতে হবে www.bacil.com বা http://bacilaiimsbhopal.cbtexam.in ওয়েবসাইটে। যেসব যোগ্য বিবেচিত প্রার্থীদের মাস্টার লিস্টে নাম থাকবে তাঁরা পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এই দুই ওয়েবসাইট থেকে। অ্যাডমিট কার্ড ডাকে বা ই-মেলে পাঠানো হবে না। পরীক্ষার সময় প্রার্থীদের কোভিড-১৯ প্রোটেকল মানতে হবে। কম্পিউটার বেসড টেস্ট হবে।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৮৩০ (তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে ৬০০) টাকা। সঙ্গে ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত। ব্যাঙ্ক চার্জ প্রার্থীকেই দিতে হবে।

দরখাস্ত করবেন অনলাইনে www.bacil.com ওয়েবসাইটের কেরিয়ার সেকশন এবং/ অথবা http://bacilaiimsbhopal.cbtexam.in ওয়েবসাইটের মাধ্যমে ২৬ ডিসেম্বরের মধ্যে। দরখাস্ত রেজিস্ট্রেশন করার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি এবং সই (১০০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে। বিইসিআইএল বিজ্ঞপ্তি নং ৩৮। ফাইল নং BECIL/HR/AIIMS-BHOPAL/Advt.2020/38.

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: || লিঙ্ক ১ || লিঙ্ক ২ ||

Related posts

Leave a Comment