২৫ সিকিউরিটি অফিসার নিচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্পেশ্যালিস্ট সিকিউরিটি অফিসার পদে ২৫ জনকে নিচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। এমএমজিএস-টু পদে নিয়োগ হবে গ্র্যাজুয়েট ডিগ্রিধারী প্রার্থীদের থেকে। অফিসার পদে আর্মি/ নেভি/ এয়ারফোর্সে অন্তত ৫ বছর কমিশন্ড সার্ভিস করে থাকতে হবে। কাজ করতে হবে দেশের যে কোনও অংশে।
১-১১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। মাইনে ৪৮,১৭০ – ৬৯,৮১০ টাকা।
প্রার্থিবাছাই হবে পার্সোনাল ইন্টারভিউ এবং/ অথবা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৮৫০ (তফশিলি হলে ১৭৫) টাকা। ফি দেবেন অনলাইন নেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে।
দরখাস্ত করবেন অনলাইনে https://bankofindia.co.in ওয়েবসাইটের মাধ্যমে, ৭ জানুয়ারির মধ্যে। বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। প্রোজেক্ট নং 2021-22/1.
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন:: এখানে

