২১৪ অফিসার নিচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অফিসার পদে ২১৪ জনকে নিচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিয়োগ হবে মুম্বই/ নবি মুম্বই/ ভারতের যে কোনও অংশে – বিভিন্ন স্ট্রিমে – ইকনমিস্ট, স্ট্যাটিস্টিশিয়ান, রিস্ক ম্যানেজার, ক্রেডিট অ্যানালিস্ট, ক্রেডিট অফিসার, বিভিন্ন আইটি এবং টেক অ্যাপ্রেইজাল পদে – এসএমজিএস-ফোর, এমএমজিএস-টু এবং থ্রি এবং জেএমজিএস-ওয়ান স্কেলে। ভারতীয় নাগরিকরা নীচের মতো বয়স ইত্যাদি হলে আবেদন করতে পারেন।
মোট শূন্যপদ ২১৪ (সাধাঃ ৯৬, তঃজাঃ ৩৫, তঃউঃজাঃ ১৫, ওবিসি ৫৩, আর্থিকভাবে দুর্বল ১৫ এবং এসবের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ৭)।
ইকনমিস্ট (স্কেল-ফোর): শূন্যপদ ২টি। ইকনমিক্স/ ইকনমেট্রিক্স -এর পিএইচডি ডিগ্রিধারী হতে হবে এবং অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা ইকনমিক্স/ ইকনমেট্রিক্স -এর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে এবং অন্তত ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ৩৮ বছরের মধ্যে। মাইনে ৫০,০৩০ – ৫৯,১৭০ টাকা।
ইকনমিস্ট (স্কেল-টু): শূন্যপদ ২টি। ইকনমিক্স/ ইকনমেট্রিক্স -এর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে এবং অন্তত ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। মাইনে ৩১,৭০৫ – ৪৫,৯৫০ টাকা।
ইকনমিস্ট (স্কেল-ফোর): শূন্যপদ ২টি। স্ট্যাটিস্টিক্স/ অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিক্স -এর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে এবং অন্তত ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। মাইনে ৩১,৭০৫ – ৪৫,৯৫০ টাকা।
রিস্ক ম্যানেজার (স্কেল-ফোর): শূন্যপদ ৩টি। জিএআরপি থেকে ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট সার্টিফিকেশন থাকতে হবে। অথবা প্রাইমা ইনস্টিটিউট থেকে প্রোফেশনাল রিস্ক ম্যানেজমেন্ট সার্টিফিকেশন থাকতে হবে। অথবা সিএফএ ইনস্টিটিউট থেকে চার্টার্ড ফিনান্সিয়াল অযানালিস্ট (সিএফএ) হোল্ডার হতে হবে এবং সঙ্গে ৪ বছরের অভিজ্ঞতা। অথবা সিএ/ আইসিডব্লুএ ডিগ্রি কিংবা Actuarial Science -এ স্পেশ্যালাইজেশন-সহ ফিনান্সের মাস্টার্স হতে হবে এবং সঙ্গে অন্তত ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ৩৮ বছরের মধ্যে। মাইনে ৫০,০৩০ – ৫৯,১৭০ টাকা।
রিস্ক ম্যানেজার (স্কেল-থ্রি): শূন্যপদ ৬টি। জিএআরপি থেকে ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট সার্টিফিকেশন থাকতে হবে। অথবা প্রাইমা ইনস্টিটিউট থেকে প্রোফেশনাল রিস্ক ম্যানেজমেন্ট সার্টিফিকেশন থাকতে হবে। অথবা সিএফএ ইনস্টিটিউট থেকে চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) হোল্ডার হতে হবে। অথবা সিএ/ আইসিডব্লুএ ডিগ্রিধারী হতে হবে এবং সঙ্গে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। মাইনে ৪২,০২০ – ৫১,৪৯০ টাকা।
ক্রেডিট অফিসার (স্কেল-ওয়ান): শূন্যপদ ৭৯টি। অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রি এবং এমবিএ/ পিজিডিবিএম/ পিজিডিএম/ পিজিবিএম/ পিজিডিবিএ ডিগ্রিধারী কিংবা সিএ/ আইসিডব্লুএ/ সিএস ডিগ্রিধারী হতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। মাইনে ২৩,৭০০ – ৪২,০২০ টাকা।
আইটি (ফিনটেক) (স্কেল-ফোর): শূন্যপদ ৭টি। কম্পিউটার সায়েন্স/ ইনফর্মেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন -এর একটির বি ই/ বি টেক ডিগ্রিধারী হতে হবে। অথবা যে কোনও শাখার গ্র্যাজুয়েট এবং সঙ্গে ডোয়েক -এর “বি” লেভেল পাশ ও অন্তত ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ৩৮ বছরের মধ্যে। মাইনে ৫০,০৩০ – ৫৯,১৭০ টাকা।
আইটি (ফিনটেক) (স্কেল-থ্রি): শূন্যপদ ১০টি। কম্পিউটার সায়েন্স/ ইনফর্মেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন -এর একটির বি ই/ বি টেক ডিগ্রিধারী হতে হবে। অথবা যে কোনও শাখার গ্র্যাজুয়েট এবং সঙ্গে ডোয়েক -এর “বি” লেভেল পাশ ও অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। মাইনে ৫০,০৩০ – ৫৯,১৭০ টাকা।
আইটি (ফিনটেক) (স্কেল-টু): শূন্যপদ ১৩টি। কম্পিউটার সায়েন্স/ ইনফর্মেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন -এর একটির বি ই/ বি টেক ডিগ্রিধারী হতে হবে। অথবা যে কোনও শাখার গ্র্যাজুয়েট এবং সঙ্গে ডোয়েক -এর “বি” লেভেল পাশ ও অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ৩২ বছরের মধ্যে। মাইনে ৩১,৭০৫ – ৪৫,৯৫০ টাকা।
আইটি (ডেটা সায়েন্টিস্ট) (স্কেল-ফোর): শূন্যপদ ৩টি। পিএইচডি বা স্ট্যাটিস্টিক্স/ কম্পিউটার সায়েন্স -এর একটির মাস্টার্স বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে এবং অন্তত ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ৩৮ বছরের মধ্যে। মাইনে ৫০,০৩০ – ৫৯,১৭০ টাকা।
আইটি (ডেটা অ্যানালিস্ট) (স্কেল-থ্রি): শূন্যপদ ৩টি। কম্পিউটার সায়েন্স/ ইনফর্মেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন -এর একটির বি ই/ বি টেক ডিগ্রিধারী হতে হবে। অথবা এমসিএ/ এমবিএ (বিজনেস অ্যানালিটিক্স)/ পিজি (স্ট্যাটিস্টিক্স) ডিগ্রিধারী হতে হবে এবং অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। মাইনে ৪২,০২০ – ৫১,৪৯০ টাকা।
আইটি (ডেটা অ্যানালিস্ট) (স্কেল-টু): শূন্যপদ ৬টি। কম্পিউটার সায়েন্স/ ইনফর্মেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন -এর একটির বি ই/ বি টেক ডিগ্রিধারী হতে হবে। অথবা এমসিএ/ এমবিএ (বিজনেস অ্যানালিটিক্স)/ পিজি (স্ট্যাটিস্টিক্স) ডিগ্রিধারী হতে হবে এবং অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ৩২ বছরের মধ্যে। মাইনে ৩১,৭০৫ – ৪৫,৯৫০ টাকা।
আইটি (ইনফো. সিকিউরিটি) (স্কেল-ফোর): শূন্যপদ ২টি। ইনফর্মেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স -এর একটির গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে এবং অন্তত ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ৩৮ বছরের মধ্যে। মাইনে ৫০,০৩০ – ৫৯,১৭০ টাকা।
আইটি (ইনফো. সিকিউরিটি) (স্কেল-ফোর): শূন্যপদ ২টি। ইনফর্মেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স -এর একটির গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে এবং অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। মাইনে ৪২,০২০ – ৫১,৪৯০ টাকা।
আইটি (ইনফো. সিকিউরিটি) (স্কেল-টু): শূন্যপদ ৪টি। ইনফর্মেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স -এর একটির গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে এবং অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ৩২ বছরের মধ্যে। মাইনে ৩১,৭০৫ – ৪৫,৯৫০ টাকা।
টেক অ্যাপ্রেইজাল (স্কেল-টু): শূন্যপদ ১০টি। ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে এবং অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। মাইনে ৩১,৭০৫ – ৪৫,৯৫০ টাকা।
প্রার্থিবাছাই হবে অনলাইন পরীক্ষা এবং/ অথবা গ্রুপ ডিসকাশন এবং/ অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে। মোট ১৭৫ নম্বরের অনলাইন পরীক্ষায় থাকবে ৫০ নম্বরের ইংলিশ ল্যাঙ্গোয়েজ, ৭৫ নম্বরের প্রোফেশনাল নলেজ এবং ৫০ নম্বরের জেনারেল অ্যাওয়্যারনেস (স্পেশ্যাল রেফারেন্স টু ব্যাঙ্ক ইন্ডাস্ট্রি) বিষয়ে প্রশ্ন। উত্তরের জন্য মোট সময় পাবেন আড়াই ঘণ্টা। ইংলিশ ল্যাঙ্গোয়েজ ছাড়া বাকি সব প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে।
পরীক্ষা হবে কলকাতা, ভূবনেশ্বর, রাঁচি, পাটনা-সহ দেশের অন্যান্য পরীক্ষা কেন্দ্রে। ইনফর্মেশন হ্যান্ডআইট ও কললেটার ডাউনলোড করে নিতে হবে। ইন্টারভইউয়ের সময় যাবতীয় মূল প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। পরীক্ষা, ইন্টারভিউ ইত্যাদি বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাবেন পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৮৫০ (তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী হলে ১৭৫) টাকা। ফি দেবেন অনলাইনে, ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে।
দরখাস্ত করবেন অনলাইনে www.bankofindia.co.in ওয়েবসাইটের ‘CAREER’ এবং তারপর “Recruitment of Officers in various streams upto
Scale IV- Project No. 2020-21/2 Notice dated 01.09.2020” লিঙ্কে ক্লিক করে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ বিজ্ঞপ্তিতে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

