৫৮ পেশাদার নিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদায়
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: হেড-ওয়েলথ স্ট্র্যাটিজিস্ট, ইনভেস্টমেন্ট রিসার্চ ম্যানেজার সহ মোট ১০টি বিভিন্ন পদে ৫৮ জন পেশাদারকে নিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদায়। ব্যাঙ্ক অফ বরোদার ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিসেস ডিপার্টমেন্টে, নেওয়া হবে প্রাথমিকভাবে ৫ বছরের চুক্তিতে।
পদগুলি হল — ওয়েলথ স্ট্র্যাটিজিস্ট (ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনশুরান্স), প্রাইভেট ব্যাঙ্কার – রেডিয়্যান্স প্রাইভেট, ইনভেস্টমেন্ট রিসার্চ ম্যানেজার (পোর্টফোলিও অ্যান্ড ডাটা অ্যানালিসিস অ্যান্ড রিসার্চ), পোর্টফোলিও রিসার্চ অ্যানালিস্ট, হেড-ওয়েলথ স্ট্র্যাটিজিস্ট (ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনশুরান্স), এনআরআই ওয়েলথ প্রোডাক্টস ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজার (ট্রেড অ্যান্ড ফোরেক্স), ট্রেড রেগুলেশন – সিনিয়র ম্যানেজার, প্রোডাক্ট হেড – প্রাইভেট ব্যাঙ্কিং এবং গ্রুপ সেলস হেড (ভার্চুয়াল আরএম সেন্টার)। নিয়োগ হবে কলকাতা, আমেদাবাদ, হায়দরাবাদ, চেন্নাই, লক্ষ্মৌ, মুম্বই, দিল্লি, বরোদা, ব্যাঙ্গালোরে।
পদ অনুযায়ী – প্রার্থীদের যে কোনও ডিসিপ্লিনের গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে ২টি পদের ক্ষেত্রে ম্যানেজমেন্ট ইত্যাদির ২ বছরের পুরো সময়ের পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। ১-১-২০২২ তারিখের হিসেবে বয়স ২৪ থেকে ৪৫/ ৩৩ – ৫০/ ২৩ – ৩৫/ ২২ – ৩৫/ ৩১ – ৫০/ ২৬ – ৪০/ ২৪ – ৪০/ ৩১ – ৪৫ বছরের মধ্যে।
সব পদের ক্ষেত্রেই মাইনে নির্ধারিত হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর এবং অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থিবাছাই হবে প্রাথমিকভাবে দরখাস্ত বাছাই এবং পরে পার্সোনাল ইন্টারভিউ এবং/ অথবা গ্রুপ ডিসকাশন এবং/ অথবা অন্য কোনও পদ্ধতির মাধ্যমে।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৬০০ (তফশিলি/ প্রতিবন্ধী/ মহিলা হলে ১০০) টাকা। সঙ্গে জিএসটি অতিরিক্ত। ফি দেবেন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।
আবেদন করতে www.bankofbaroda.co.in/Careers.htm ওয়েবসাইটের Career Page -> Current Opportunities -এ গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম্যাট পূরণ করবেন ২৭ জানুয়ারির মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও ফোন নম্বর থাকা চাই। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে

