MarsileaMiscellaneous 

শুষনি শাক বিষণ্ণতা ও দুশ্চিন্তা দূর করে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : শুষনি শাক বিষণ্ণতা ও দুশ্চিন্তা দূর করে। ঋগ্বেদে এই শাকের বর্ণনা পাওয়া যায়। এই চর্তুস্পত্রী শাকটি সুখনিদ্রাকর ও মনকে সুস্থ রাখতে সহায়তা করে। এই শাক খেলে উদ্বেগ-বিষণ্ণতা কেটে যায়। পাশাপাশি দুশ্চিন্তা ও অবসাদ থেকে মুক্ত থাকা যায়। দেহমনকে সতেজ রাখতে এই শাকের গুরুত্ব রয়েছে। আয়ুর্বেদ বিশেষজ্ঞরা জানিয়েছেন, বায়ু-পিত্ত-কফের সমতা রক্ষা করে থাকে এই শাক।

আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে, এটি রুচিকর, অগ্নিদ্দীপক, মেধাজনক রসায়ন, নিদ্রাজনক, মেদনাশক, দাহ ও ত্রিদোষনাশক। এই শাক অবসাদ, মৃগী, ভ্রম, উন্মাদ, স্মৃতিভ্রংশ-সহ নানা রোগের ক্ষেত্রে উপকারী। আবার মানসিক চাপজনিত সমস্যায়, উচ্চ রক্তচাপ ও অনিদ্রা-সহ আরও অন্যান্য রোগের ক্ষেত্রেও শুষনি শাক উপকারী। মা-ঠাকুমারা বলে থাকেন, শাকটি ভেজে ভাতের সঙ্গে খেলে ভাল ঘুম হয়। এই শাককে বলা হয় নিদ্রাশাকও।

আয়ুর্বেদ চিকিৎসক-বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২৫ থেকে ৩০ গ্রাম শুষনি শাক ২ কাপ জলে সিদ্ধ করে ছেঁকে ওই জলটিকে ঘি দিয়ে সকালের দিকে কিছু খাওয়ার পর খেতে হবে। শাকটি ভেজে ভাতের সঙ্গেও খাওয়া যায়। একটানা এক মাসের মতো খেলে উপকার পাওয়া যায়। ভাল ঘুম না হলে, মেধার স্বল্পতায়, মৃগীরোগে, উচ্চ রক্তচাপে, স্মরণশক্তির অভাব হলে, অবসাদ ও বিষণ্ণতায় এই শাক বিশেষ কার্যকরী ভূমিকা নিয়ে থাকে।

Related posts

Leave a Comment