৪৪৪ স্টেনো, অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি নিচ্ছে অসম স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্টেনোগ্রাফার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, ইনস্ট্রাক্টর স্টেনোগ্রাফি, জুনিয়র ইনস্ট্রাক্টর, স্টোর কিপার, লাইব্রেরিয়ান-সহ বিভিন্ন গ্রেড ফোর পদে মোট ৪৪৪ জনকে নিচ্ছে অসম, স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। নিয়োগ হবে ডিরেক্টোরেট অব এমপ্লয়মেন্ট অ্যান্ড ক্রাফটসম্যান ট্রেনিং, অসম -এর শূন্যপদে।
ভারতীয় নাগরিকরা সাধারণভাবে অসমের বাসিন্দা হলে এবং অসমের কোনও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের “এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রশন নম্বর” থাকলে আবেদন করতে পারবেন। ১-১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ১-১-১৯৮০ থেকে ১-১-২০০২ তারিখের মধ্যে। তফশিলি জাতি/ তফশিলি উপজাতি (পি)/ তফশিলি উপজাতি (এইচ) -রা ৫, ওবিসি/ এমওবিসি -রা ৩, প্রাক্তন সমরকর্মীরা ২ এবং শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন।
স্টেনোগ্রাফার (ইংলিশ), গ্রেড-থ্রি (এইচকিউ লেভেল): শূন্যপদ ২টি। যে কোনও শাখার গ্র্যাজুয়েট। এনসিভিটি স্বীকৃত অসমের আইটিআই পাশের সার্টিফিকেট। মাইনে ১৪,০০০ – ৬০,৫০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৮,৭০০ টাকা।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (এইচকিউ): শূন্যপদ ৪টি। উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা। সঙ্গে ৩ (যার মধ্যে ২ বছর শিক্ষকতার) বছরের ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতা। কম্পিউটার প্রোফিসিয়েন্সি থাকলে ভাল। মাইনে ১৪,০০০ – ৬০,৫০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৭,৬০০ টাকা।
স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট (এমপ্লয়মেন্ট উইং): শূন্যপদ ৩০টি। ইকনমিক্স/ ম্যাথমেটিক্স/ স্ট্যাটিস্টিক্স -এর যে কোনও একটি অন্যতম বিষয় হিসেবে নিয়ে পাশ করা গ্র্যাজুয়েট। কম্পিউটার প্রোফিসিয়েন্সি থাকলে ভাল। মাইনে ১৪,০০০ – ৬০,৫০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৭,৬০০ টাকা।
ফার্মাসিস্ট (আইটিআই): শূন্যপদ ১২টি। উচ্চমাধ্যমিক পাশ। ফার্মাসির ডিপ্লোমা। সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে অন্তত ১ বছরের অভিজ্ঞতা। মাইনে ১৪,০০০ – ৬০,৫০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৭,৬০০ টাকা।
ইনস্ট্রাক্টর-স্টেনোগ্রাফি (ইংলিশ): শূন্যপদ ৮টি। ক) শর্টহ্যান্ড ও টাইপিং-সহ কমার্স/ আর্টসের বি ভোক. বা ডিগ্রি এবং ১ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা। অথবা খ) কমার্সিয়াল প্র্যাক্টিসের ২ বছরের ডিপ্লোমা কিংবা ২ বছরের সংশ্লিষ্ট অ্যাডভান্স ডিপ্লোমা (ভোকেশনাল) ও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা। অথবা গ) সংশ্লিষ্ট ট্রেডের এনটিসি/ এনএসি ও সঙ্গে ৩ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা। আর ক/ খ/ গ -এর সাথে সংশ্লিষ্ট ন্যাশনাল ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার। মাইনে ১৪,০০০ – ৬০,৫০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৭,৪০০ টাকা।
জুনিয়র ইনস্ট্রাক্টর: শূন্যপদ ৯২টি। ক) উচ্চমাধ্যমিক পাশ। খ) Computer operator & Programming Assistant(COPA), Cutting & Sewing (Sewing Technology), Draughtsman Civil, Draughtsman Mechanics, Electrician, Engg. Drawing, Fitter, Hair & Skin care, Information Technology & Electronics System Maintenance/ Information & Communication Technology System Maintenance, Machinist, Mech. Electronics, Mech. Tractor, Mech. Instrument, Mech. Motor Vehicle, Plumber, Refrigeration & Air Conditioner, Sec. Practice, Turner, Welder, Wireman, Surveyor, Mech. Diesel, Photography, Embroidery & Needle works (Surface Ornamentation), Dress Making Trades -এরমধ্যে থেকে উপযুক্ত ট্রেডের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট। গ) অন্তত ১ বছরের ইন্ডাস্ট্রিয়াল/ শিক্ষকতার অভিজ্ঞতা। ক, খ, গ -এর সাথে ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং পাশের সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার। মাইনে ১৪,০০০ – ৬০,৫০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৬,৮০০ টাকা।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (এইচকিউ): শূন্যপদ ২৮টি। মাইনে ১৪,০০০ – ৬০,৫০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৬,২০০ টাকা। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (আইটিআই): শূন্যপদ ১৩টি। মাইনে ১৪,০০০ – ৬০,৫০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৬,২০০ টাকা। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (জেডএলইই): শূন্যপদ ৯৯টি। মাইনে ১৪,০০০ – ৬০,৫০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৬,২০০ টাকা। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদগুলির ক্ষেত্রে যোগ্যতা– ক) যে কোনও শাখার গ্র্যাজুয়েট। খ) অন্তত ৬ মাসের কম্পিউটার কোর্স সার্টিফিকেট। গ) এমএস-ওয়ার্ড, এমএস-এক্সেলে দক্ষতা থাকলে ভাল।
হস্টেল সুপারিন্টেন্ডেন্ট কাম ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর: শূন্যপদ ৩টি। ফিজিক্যাল এডুকেশনের গ্র্যাজুয়েট। কম্পিউটারের জ্ঞান থাকলে অগ্রাধিকার। মাইনে ১৪,০০০ – ৬০,৫০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৬,২০০ টাকা।
স্টোর কিপার (আইটিআই): শূন্যপদ ১০টি। ক) উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ। খ) অবশ্যই ৬ মাসের কম্পিউটার সার্টিফিকেট কোর্স পাশ। গ) অবশ্যই যে কোনও ট্রেডে এনসিভিটি স্বীকৃত আইটিআই পাশ। ঘ) ইনভেন্ট্রি কন্ট্রোলের জ্ঞান-সহ ইন্ডাস্ট্রিয়াল স্টোর হ্যান্ডলিংয়ে অন্তত ৩ বছরের পেশাদারি অভিজ্ঞতা। অথবা ৩ বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সঙ্গে ইনভেন্ট্রি কন্ট্রােলের জ্ঞান-সহ ইন্ডাস্ট্রিয়াল স্টোর হ্যান্ডলিংয়ে অন্তত ১ বছরের অভিজ্ঞতা এবং অবশ্যই ৬ মাসের কম্পিউটার সার্টিফিকেট। মাইনে ১৪,০০০ – ৬০,৫০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৫,৬০০ টাকা।
লাইব্রেরিয়ান (আইটিআই): শূন্যপদ ১টি। উচ্চমাধ্যমিক পাশ। কম্পিউটারের ব্যবহার এবং (লাইব্রেরি সফটওয়্যার ও ডিজিটাল লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম) কম্পিউটার অ্যাপ্লিকেশনে অন্তত ১ বছরের অভিজ্ঞতা। লাইব্রেরি সার্ভিসে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার। মাইনে ১৪,০০০ – ৬০,৫০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৫,৬০০ টাকা।
ড্রেসার (আইটিআই): শূন্যপদ ৪টি। উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ। ড্রেসারের সার্টিফিকট অথবা ড্রেসার হিসেবে হাসপাতাল বা নার্সিং হোমে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা। মাইনে ১৪,০০০ – ৬০,৫০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৫,০০০ টাকা।
গ্রেড-ফোর (ওয়ার্কশপ অ্যটেন্ড্যান্ট/ স্টোর অ্যাটেন্ড্যান্ট আইটিআই): শূন্যপদ ২৬টি। অষ্টম শ্রেণি পাশ হতে হবে। টেকনিক্যাল অ্যাপ্টিটিউড এবং এনসিভিটি/ এসসিভিটি ট্রেড সার্টিফিকেট-সহ সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। মাইনে ১২,০০০ – ৫২,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৪,২০০ টাকা।
গ্রেড-ফোর (এইচকিউ): শূন্যপদ ১৮টি। মাইনে ১২,০০০ – ৫২,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৩,৯০০ টাকা। গ্রেড-ফোর (আইটিআই): শূন্যপদ ৩৯টি। মাইনে ১২,০০০ – ৫২,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৩,৯০০ টাকা। গ্রেড-ফোর (জেডএলইই): শূন্যপদ ৫৫টি। মাইনে ১২,০০০ – ৫২,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৩,৯০০ টাকা। ক) অষ্টম শ্রেণি পাশ হতে হবে। হস্টেল কুক (আইটিআই) -এর ক্ষেত্রে নামী হস্টেল/ ইনস্টিটিউটে রান্নার অভিজ্ঞতা থাকতে হবে।
সব পদের ক্ষেত্রেই প্রার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। প্রার্থীদের ডাক্তারি পরীক্ষা হবে।
নিয়োগের জন্য প্রার্থিবাছাই করতে ২টি পর্যায়ে পরীক্ষা হবে। যাঁদের দরখাস্ত ঠিক থাকবে তাঁদেরকে প্রথম পর্যায়ের লিখিত পরীক্ষায় ডাকা হবে। আইডি নম্বর দিয়ে প্রথম পর্যায়ের পরীক্ষার অ্যাডমিট কার্ড/ কললেটার ডাউনলোড করতে পারবেন নীচে বলা ওয়েবসাইট থেকে। কেন্দ্রের নাম ঠিকানার উল্লেখ থাকবে কললেটারে। পরীক্ষার শুরুতে বায়োমেট্রিক টেস্ট হবে।
১০০ নম্বরের ওএমআর বেসড, প্রথম পর্যায়ের লিখিত পরীক্ষায় থাকবে জেনারেল ম্যাথমেটিক্স, ইংলিশ অ্যান্ড ভার্নাকুলার, লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপ্টিটিউড, অসমের ইতিহাস ও ভূগোল ও পলিটি অ্যান্ড ইকনমি, জেনারেল অ্যাওয়্যারনেস/ জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে মোট ১০০টি প্রশ্ন।
প্রথম পর্যায়ের লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করা হবে। তালিকা অনুযায়ী দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড প্র্যাক্টিক্যাল পরীক্ষায় শূন্যপদের ৫ গুণ প্রার্থীকে ডাকা হবে। চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে প্রথম পর্যায়ের পরীক্ষার ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার নম্বর এবং প্রযোজ্য হলে স্টেনোগ্রাফি টেস্টের নম্বরের ভিত্তিতে।
যোগ্যতা থাকলে দরখাস্তে নিজের পছন্দের ক্রমানুসারে একাধিক পদের নাম লিখতে পারেন। সব পদের ক্ষেত্রে দরখাস্তের সঙ্গে এসবের স্ক্যান আপলোড করতে হবে – ক) সাদা বা হালকা রঙের ব্যাকগ্রাউন্ডে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি, খ) সাদা কাগজে কালো বা নীল কালিতে করা সই, গ) বার্থ সার্টিফিকেট/ এইচএলএসসি-র অ্যাডমিট কার্ড। এছাড়া শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার যাবতীয় প্রয়োজনীয় প্রমাণপত্র। এছাড়া কাস্ট সার্টিফিকেট, বৈধ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রশন সার্টিফিকেট, প্রতিবন্ধকতা সার্টিফিকেট, প্রাক্তন সমরকর্মী সার্টিফিকেট, ইডব্লুএস সার্টিফিকেট।
দরখাস্ত করবেন https://www.slprbassam.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১০ অক্টোবরের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। নং SLPRB/ Rec/Grade-III & IV/ ECT/2020/
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন দরখাস্ত করতে ক্লিক করুন: এখানে

