১০০৪ শূন্যপদে কর্মী নিচ্ছে অসমের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কমিশনারেট
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার (পঞ্চায়েত), (ডব্লু অ্যান্ড সি), (সিনিয়র গ্রাম সেবক), গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, ট্যাক্স কালেকটর-কাম রোড মোরার এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ১০০৪ জনকে নিচ্ছে অসম সরকারের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কমিশনারেট। অসমের স্থায়ী বাসিন্দারা নীচের মতো অন্যান্য যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।
অ্যাসিস্ট্যান্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার (পঞ্চায়েত): শূন্যপদ ৩৯টি। অ্যাসিস্ট্যান্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার (ডবলু অ্যান্ড সি): শূন্যপদ ৪৬টি। অ্যাসিস্ট্যান্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার (সিনিয়র গ্রাম সেবক): শূন্যপদ ৮৮টি। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি: শূন্যপদ ৫৭৮টি। ট্যাক্স কালেকটর-কাম রোড মোরার: শূন্যপদ ২৪৩টি। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (৫টি নতুন জেডপি -র জন্য): শূন্যপদ ১০টি। সংরক্ষণের বিস্তারিত তথ্য পাবেন বিজ্ঞপ্তিতে।
প্রার্থীকে অসমের বাসিন্দা হতে হবে এবং অসম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম রেজিস্টার্ড থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ১-১-১৯৮২ থেকে ১-১-২০০২ তারিখের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০, প্রাক্তন সমরকর্মীরা ২ বছর বয়সের ছাড় পাবেন।
গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির ক্ষেত্রে কমার্স গ্র্যাজুয়েট এবং বাকি সব পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনও শাখার গ্র্যাজুয়েট হতে হবে। অফিস অ্যাডমিনিস্ট্রেশন মেনটেইন করার জন্য প্রার্থীদের ইংরিজি ছাড়াও অসমীয়া, বাংলা এবং বোরো -র খুব ভল জ্ঞান থাকতে হবে। প্রার্থীকে শারীরিক ও মানসিকভাবে খুব ভাল স্বাস্থ্যের অধিকারি হতে হবে। শারীরিক বৈকল্য থাকলেও চলবে না। প্রার্থীদের ডাক্তারি পরীক্ষা হবে।
প্রাথমিকভাবে দরখাস্তের ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের থেকে(কেবল গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদ ছাড়া বাকি সব পদের) প্রার্থিবাছাই হবে কমন রিটেন এক্সামিনেশনের মাধ্যমে। ১০০ নম্বরের এই পরীক্ষা হবে ওএমআর শিটে। প্রশ্নপত্রে থাকবে ১ নম্বরের ১০০টি প্রশ্ন। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.৫ নম্বর। প্রশ্নপত্রের ৩টি ভাগ। প্রথম ভাগ- লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপ্টিটিউড, দ্বিতীয় ভাগ- জেনারেল নলেজ (অসম সম্পর্কিত সাধারণ জ্ঞানের ওপর জোর দেওয়া হবে) এবং তৃতীয় ভাগ- ইংরেজি। কালো বলপেন দিয়ে ওএমআর শিটে উত্তর দিতে হবে। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘণ্টা। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদের ক্ষেত্রে আলাদা লিখিত পরীক্ষা হবে এবং তাতে অ্যাকাউন্ট্যান্সির আরও একটি ভাগ থাকবে।
যেহেতু গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি ছাড়া বাকি সব পদের জন্য কমন রিটেন এক্সামিনেশন হবে সেহেতু দরখাস্তে প্রার্থী তাঁর পছন্দের ক্রম অনুসারে পদের নামগুলি উল্লেখ করবেন। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং প্রার্থীর পছন্দের ক্রমের ওপর ভিত্তি করে তালিকা প্রস্তুত করা হবে। কোনও ওয়েটিং লিস্ট থাকবে না। এই পরীক্ষায় বসার জন্য সরকারি/ পিএসইউ/ অটোনোমাস বডিতে কর্মরত প্রার্থীরা উপযুক্ত কর্তৃপক্ষের থেকে লিখিত অনুমতিপত্র নেবেন।
চুক্তিবদ্ধ/ দৈনিক অভিজ্ঞ কর্মীদের অগ্রাধিকার দেওয়ার জন্য তাঁদের জন্য বরাদ্দ থাকবে ১০ নম্বর। তাঁরা ২ বছর পর্যন্ত অভিজ্ঞতার ক্ষেত্রে ৫ শতাংশ, ২ – ৪ বছর পর্যন্ত অভিজ্ঞতার ক্ষেত্রে ৬ শতাংশ, ৪ – ৫ বছর পর্যন্ত অভিজ্ঞতার ক্ষেত্রে ৭ শতাংশ, ৫- ৭ বছর পর্যন্ত অভিজ্ঞতার ক্ষেত্রে ৮ শতাংশ এবং ৭ বা তার বেশি বছর অভিজ্ঞতার ক্ষেত্রে ১০ শতাংশ অতিরিক্ত নম্বর পাবেন। অন্যদিকে, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের চুক্তিবদ্ধ/ দৈনিক কর্মীরা ১০ বছর বা যথাযথ বয়সের ছাড় পাবেন।
পূরণ করা দরখাস্ত সাবমিট করলে একটি অ্যাকনলেজমেন্ট শিট জেনারেট হবে। এর প্রিন্ট নিয়ে রাখবেন। যাঁদের দরখাস্ত ঠিকঠাক থাকবে তাঁদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। অ্যাডমিট কার্ডে থাকবে আইডি নম্বর, তারিখ-সময় এবং কেন্দ্রের নাম-ঠিকানা ও সম্ভব হলে প্রার্থীর ছবি। এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে www.rural.assam.gov.in ওয়েবসাইট থেকে। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় সঙ্গে নেবেন প্যান কার্ড/ ভোটার কার্ড/ ব্যাঙ্ক পাস বুক -এর মতো সচিত্র পরিচয়পত্র বা যেখানে সে পড়ছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া সচিত্র পরিচয়পত্র।
দরখাস্ত করবেন অনলাইনে ওপরে বলা ওয়েবসাইটের মাধ্যমে, ১৭ সেপ্টেম্বরের মধ্যে। দরখাস্ত করার সময় ছবি, সই এবং বিভিন্ন প্রমাণপত্রের স্ক্যান আপলোড করতে হবে। এসবের তালিকা-সহ আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন বিজ্ঞপ্তিতে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

