Eve teasingMiscellaneous Trending News 

সেক্টর ফাইভে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ১

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: ফের সেক্টর ফাইভে রাতের অন্ধকারে আইটি কর্মীর শ্লীলতাহানি চেষ্টা ও অশালীন মন্ত্যবের অভিযোগ উঠল। আরও সেই অভিযোগের ভিত্তিতে ১ জনকে গ্রেফতার করল বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। সূত্রের খবর, ধৃত যুবকের নাম বাবু হালদার। সে নারায়ণপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত আটটা নাগাদ দুই তরুণী আইটি কর্মী, সেক্টর ফাইভ কলেজ মোড় এলাকা থেকে বাড়ি ফিরছিলেন।

অভিযোগ, সেই সময় তাঁদের পিছন থেকে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় তাঁদের দেখে কুরুচিকর মন্তব্য করতে থাকে। পাশাপাশি নানা অশালীন অঙ্গিভঙ্গিও করা শুরু করে। প্রতিবাদ করলে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এরপর দুজনে চিৎকার শুরু করলে টহলদারী পুলিশের গাড়ি এসে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। আজ ধৃতকে বিধান নগর কোর্টে তোলা হবে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment