চিকিৎসকদের করোনা অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত প্রথম সারির যোদ্ধা তাঁরা। অনেক চিকিৎসক করোনা আক্রান্তের চিকিৎসা করতে গিয়ে নিজেরাই আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে। এর পরিপ্রেক্ষিতে এবার অভিনব উদ্যোগ গ্রহণ করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। কলকাতায় প্রথম সারির চিকিৎসকদের জন্য করোনা অ্যান্টিজেন টেষ্টের ব্যবস্থা করেছে সংস্থাটি।
জানা গিয়েছে, রবিবার পার্ক সার্কাস আইএমএ সদর দপ্তরে প্রায় ৬০ জনেরও বেশি চিকিৎসকদের অ্যান্টিজেন টেষ্ট করা হয়েছে। কলকাতা পুরসভার সহযোগিতায় এই পরীক্ষার ব্যবস্থা করা হয় বলে খবর। এদিন উপস্থিত ছিলেন আইএমএ সভাপতি ডাঃ শান্তনু সেন।

