sameerCentral Government Training 

৪২ আসনে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ডিসিপ্লিনে ৪২ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে সোসাইটি ফর অ্যাপ্লায়েড মাইক্রোওয়েভ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চে।

ফিটার: ৫টি। টার্নার: ২টি। মেশিনিস্ট: ৪টি। ইলেক্ট্রিশিয়ান: ১টি। ইলেক্ট্রোপ্লেটার: ১টি। ড্রাফটসম্যান মেকানিক্যাল: ১টি। ইলেক্ট্রনিক মেকানিক: ১৬টি। পাসা: ৯টি। আইটি অ্যান্ড ইএসএম: ২টি। মেকানিক (রেফ্রিজারেটর অ্যান্ড এসি): ১টি।

পাসা ছাড়া বাকি সব ট্রেডের ক্ষেত্রে অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ দশম শ্রেণি পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। পাসা ট্রেডের ক্ষেত্রে অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন।

ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাসা ও ওয়েল্ডার ট্রেডের ক্ষেত্রে মাসে ৭,০০২ টাকা এবং বাকি সব ট্রেডের ক্ষেত্রে মাসে ৭,৮৭৭ টাকা।

আবেদন করবেন অনলাইনে https://apprenticeshipindia.org/login ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। মনে রাখবেন, নথিপত্র যাচায়ের যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি সঙ্গে নিয়ে যাবেন। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: 02/2021. আরও বিস্তারিত জানতে পারবেন https://www.sameer.gov.in/ ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment