Anandadev MukhopadhyayMiscellaneous 

শিক্ষাবিদ আনন্দদেব মুখোপাধ্যায় প্রয়াত

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : শিক্ষাবিদ আনন্দদেব মুখোপাধ্যায় (৮২) প্রয়াত হলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভূ-তত্ত্বের শিক্ষক ছিলেন তিনি। আবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও হন। দিঘা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান-সহ নানা পদে জড়িয়ে ছিলেন তিনি। সব ভূমিকাতেই তাঁর দক্ষতা ছিল। অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন। পারিবারিক সূত্রের খবর, শিক্ষক হিসেবে যাদবপুরে যোগ দেন ১৯৬৫ সালে। এমেরিটাস প্রফেসরও হন তিনি। ওই বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব ওশেনোগ্রাফিক স্টাডিজ’-এর প্রতিষ্ঠাতা সদস্যও হয়েছিলেন। পাশাপাশি বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদের সাম্মানিক সম্পাদক এবং ‘সেভ এডুকেশন ফোরামের’ আহ্বায়কও হন। তাঁর মৃত্যুর খবরে শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন শিক্ষক সংগঠনগুলি।

Related posts

Leave a Comment