৪৩ টেকনিশিয়ান ও অফিসার নিচ্ছে এইমস, ঋষিকেশ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মেডিক্যাল রেকর্ড টেকনিশিয়ান (এমআরটি), মেডিক্যাল রেকর্ড অফিসার (এমআরও) এবং মেটার্নিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার অফিসার (এম অ্যান্ড সি ডব্লু ও) পদে, রি-ওপেন নোটিশ অনুযায়ী, ৪৩ জনকে নিচ্ছে ঋষিকেশের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে। নিয়োগ হবে সরাসরি। এইসব পদে যাঁরা ইতিমধ্যেই দরখাস্তের ফি দিয়ে সফলভাবে আবেদন করেছিলেন তাঁদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
মেডিক্যাল রেকর্ড টেকনিশিয়ান: শূন্যপদ ৩৮টি। মেডিক্যাল রেকর্ডস -এর বি এসসি ডিগ্রিধারী হতে হবে। অথবা বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক পাশ এবং মেডিক্যাল রেকর্ড কিপিংয়ে অন্তত ৬ মাসের ডিপ্লােমা/ সার্টিফিকেট কোর্স পাশ এবং সঙ্গে হাসপাতালে মেডিক্যাল রেকর্ড কিপিংয়ে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর ২টি ক্ষেত্রেই কম্পিউটারে অফিস অ্যাপ্লিকেশন, স্প্রেড শীট, প্রেজেন্টেশন -এসবে নিজে হাতে কাজের অভিজ্ঞতা থাকা চাই। এছাড়া মিনিটে ইংরিজিতেঅন্তত ৩৫টি ও হিন্দিতে অন্তত ৩০টি শব্দ টাইপের দক্ষতা থাকা চাই। বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মাইনে ২৫,৫০০ – ৮১,১০০ টাকা। বিজ্ঞপ্তি নং 2017/142 তারিখ 02.09.2017.
মেডিক্যাল রেকর্ড অফিসার: শূন্যপদ ৪টি। ব্যাচেলর ডিগ্রিধারী, বিশেষত বিজ্ঞান শাখার হলে ভাল। সঙ্গে মেডিক্যাল রেকর্ডের ১ বছরের কোর্স করে থাকতে হবে। অন্তত ২০০ শয্যাবিশিষ্ট হালপাতাল বা ইনস্টিটিউশেন মেডিক্যাল রেকর্ডস মেন্টেন্যান্সে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা। বিজ্ঞপ্তি নং 2017/129 তারিখ 02.09.2017.
মেটার্নিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার অফিসার: শূন্যপদ ১টি (অসংরক্ষিত)। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির ডিগ্রি বা ডিপ্লোমাধারী কিংবা সমতুল পাশ হতে হবে। এছাড়া ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রামার হিসেবে ডিগ্রি হোল্ডারদের ১ বছরের এবং ডিপ্লোমা হোল্ডারদের ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। মাইনে ৪৪,৯০০ – ১,৪২,৪০০ টাকা। বিজ্ঞপ্তি নং 2017/128 তারিখ 02.09.2017.
ওপরের পদগুলির সংরক্ষিত শ্রেণি, প্রতিবন্ধী ও অন্যান্য প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। স্থায়ী সরকারি কর্মী এবং এইমস ঋষিকেশে, সমতুল পদে, চুক্তিতে কর্মরতদেোর জন্য বয়সের ছাড় আছে।
প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা/ স্কিল টেস্ট/ ইনটারভিউয়ের মাধ্যমে। পরীক্ষার দিনক্ষণ, কেন্দ্রের নাম-ঠিকানা, অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ ইত্যাদি জানতে পারবেন www.aiimsrishikesh.edu.in ওয়েবসাইটে। পরীক্ষার ১৫ দিন আগে থেকে কললেটার ও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। লিখিত পরীক্ষা/ স্কিল টেস্ট/ ইন্টারভিউয়ের সময় যাতায়াতের খরচ পাবেন না।
দরখাস্তের ফি বাবদ যথাক্রমে গ্রুপ-বি এবং গ্রুপ-সি পদের প্রার্থীদের দিতে হবে ৩,০০০ এবং ২,০০০ টাকা। ওই দুই গ্রুপের তফশিলি এবং প্রতিবন্ধীদের দিতে হবে ১,০০০ টাকা।
দরখাস্তের ফর্ম কেবলমাত্র অনলাইনে সাবমিট করবেন ১৮ জুনের মধ্যে। দরখাস্ত পূরণের ক্ষেত্রে কোনও জিজ্ঞাস্য থাকলে মেল করতে পারেন it@aiimsrishikesh.edu.in আইডিতে। পদ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য যে কোনও কাজের দিনে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মেল করতে পারেন job@aiimsrishikesh.edu.in আইডিতে কিংবা ফোন করতে পারেন 0135-2462953 নম্বরে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

