rbc collegeMiscellaneous 

নৈহাটির ঋষি বঙ্কিম কলেজে ভর্তি মাত্র ১ টাকাতে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনার আবহে পড়ুয়াদের সুরাহা।নৈহাটির ঋষি বঙ্কিম কলেজে ভর্তি মাত্র ১ টাকাতে।কলেজ সূত্রের খবর,প্রথম সেমেস্টারে পড়াশুনার জন্য এক টাকার বাইরে আর কোনও খরচ করতে হবে না বলে জানানো হয়েছে। আবার সব বিষয়ের ছাত্র-ছাত্রীরা এই সুযোগ পেতে পারবেন।অন্যদিকে প্রথম বর্ষে যাঁরা ভর্তি হচ্ছেন,তাঁদের ক্ষেত্রে আবেদনের প্রসেসিংফি বাবদ ৬০ টাকা করে দিতে হবে। এক্ষেত্রে বলা হয়েছে,আগামী ৬ মাস কলেজে পড়াশুনার খরচ মাত্র ৬১ টাকা।কলেজের পরিচালন সমিতির সভাপতি অমল চক্রবর্তী এ বিষয়ে জানিয়েছেন, করোনা আবহে ফি কমানো নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় বিধায়ক পার্থ ভৌমিকের সঙ্গে আলোচনা করে ভর্তি বাবদ ফি কমানোর এই প্রস্তাব রাখা হয়। অধ্যক্ষ সঞ্জীব সাহা জানিয়েছেন,ইতিমধ্যে ওয়েবসাইটে এই সংক্রান্ত বিবরণ দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment