amitabh bachchanMiscellaneous Trending News 

রোকলোর একটি রাস্তার মোড়ের নামকরণ হরিবংশ রাই বচ্চনের নামে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এবার সুদূর ইউরোপেও ভারতের ছাপ। জানা গিয়েছে, ইউরোপের পোল্যান্ডে বলিউডের “বিগ-বি” অমিতাভ বচ্চনের পিতা প্রয়াত হরিবংশ রাই বচ্চনের নামে নামকরণ করা হল একটি রাস্তার মোড়ের। সূত্রের খবর, পোল্যান্ডের রোকলোর শহরের একটি রাস্তার মোড়ের নামকরণ করা হয়েছে প্রয়াত কবির স্মরণে। অমিতাভ বচ্চন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি শেয়ার করে বাবা হরিবংশ রাই বচ্চনকে পোল্যান্ডে এভাবে শ্রদ্ধা নিবেদনের খবর জানিয়েছেন।

ইনস্টাতে অমিতাভ জানিয়েছেন, রোকলোর সিটি কাউন্সিল রাস্তার একটি মোড়ের নামকরণ আমার বাবার নামে করা হয়েছে। দশেরায় এর থেকে ভালো খবর আর কী হতে পারে। পরিবারের পক্ষে এটি অত্যন্ত গর্বের বিষয়। পাশাপাশি অমিতাভ একটি বোর্ড হাতেও ছবি পোস্ট করেছেন। ওই বোর্ডে লেখা আছে স্কোয়ার হরিবংশ রাই বচ্চন রোকলো।

উল্লেখ্য, গত জুলাই মাসে রোকলো বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের তাঁর পিতার বিখ্যাত কবিতা “মধুশালা”-র কয়েক পংক্তি পাঠ করে শ্রদ্ধা নিবেদনের ভিডিও শেয়ার করেছিলেন বিগ-বি।

Related posts

Leave a Comment