IITMiscellaneous 

দেশের বিভিন্ন প্রান্তে অতিবৃষ্টি-খরার প্রবণতা বাড়ার ইঙ্গিত

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন প্রান্তে অতিবৃষ্টি ও খরার প্রবণতা বাড়বে বলে ইঙ্গিত। খড়গপুর আইআইটি-র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রাজীব মাইতির নেতৃত্বে হাইড্রো ক্লাইমেটোলজি গ্রুপের গবেষকদের গবেষণায় এমনই তথ্য সামনে এসেছে। সূত্রের খবর, অতিবৃষ্টি বা খরা কোথায় এবং কখন হবে, তার পূর্বাভাস দেওয়ার জন্য গবেষকরা দুটি পদ্ধতির কথাও জানান। প্রাকৃতিক নিয়মে অনেক কিছুর বদল হচ্ছে। এটা প্রতিরোধ করা অসম্ভব। তবে পূর্বাভাস থাকলে সতর্ক হওয়া যেতে পারে।

ওই গবেষণায় দেশের জলবায়ু পরিবর্তনের বিষয়টি সামনে এসেছে। জানা গিয়েছে, ভবিষ্যতে দক্ষিণ ভারত ও হিমালয়ের পাদদেশ এলাকায় অতিবৃষ্টির প্রবণতা বেড়ে যাবে। এর কারণ হিসেবে গবেষকদের বক্তব্য, ভারত মহাসাগরের পশ্চিম প্রান্তের সমুদ্রপৃষ্ঠ ঘনঘন গরম (ইন্ডিয়ান ওসেন ডাইপোল) হওয়ার কারণেই দেশে জলবায়ু পরিবর্তন হচ্ছে। তাই খরা ও অতিবৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এক্ষেত্রে গবেষক- পড়ুয়ারা কয়েক বছর ধরে গবেষণা চালিয়ে ‘টাইম ভ্যারিং মডেল’ এবং ‘মেশিন লার্নিং মডেল’ নামে দুটি পদ্ধতির কথা তুলে ধরেছেন। পাশাপাশি এই দুটি মডেলের মাধ্যমে অতিবৃষ্টি ও খরার পূর্বাভাস বলা সম্ভব হবে।

Related posts

Leave a Comment