cyber crime 01Miscellaneous 

করোনার থাবা বিধান নগর সাইবার ক্রাইম থানাতেও

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বিধাননগর উত্তর থানার পর এবার করোনার থাবা বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও।

পুলিশ সূত্রে খবর, বেশ কিছু পুলিশ কর্মীর কিছুদিন ধরে জ্বর ছিল। এরপর তাঁদের আইসোলেশনে রেখে করোনা পরীক্ষার জন্য ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়।আজ সকালে পাঁচ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা যায়।

সূত্রের খবর, বিধান নগর উত্তর থানায় প্রায় ১০ জন করোনা পজিটিভ রয়েছে ।বেশ কয়েকজন আইসোলেশনে রয়েছে।

বিধাননগর উত্তর থানা ও বিধাননগর সাইবার ক্রাইম থানা একই বিল্ডিংয়ে হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে।

Related posts

Leave a Comment