Reduction of Application FeesMiscellaneous 

চাকরির পরীক্ষায় আবেদন ফি কমানো

সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি কমানো নিয়ে বিভিন্ন মহলে প্রায়শই চর্চা চলেছে। আবেদন ফি সম্পূর্ণ তুলে দেওয়ার পক্ষেও জোরালো দাবি উঠেছে। চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই এই বিষয়টা নিয়ে আলোচনা শোনা গিয়েছে। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের জন্য চাকরির পরীক্ষায় আবেদন ফি বা ফরম ফিলাপের খরচ বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। চাকরি পাওয়ার ক্ষেত্রে এটাই বড় বাধা হয়ে দাঁড়াত একজন ছাত্র-ছাত্রী বা পড়ুয়ার পক্ষে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য ইন্টারভিউয়ের নম্বর কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই। সর্বোচ্চ ৫ নম্বর বরাদ্দ থাকবে। পরীক্ষার্থীদের দেওয়া হবে ওয়েমারের কার্বন কপি। ১০০ শতাংশ রোস্টার করা হবে শূন্যপদের। নয়া নিয়োগ বিধি প্রস্তুত করার নির্দেশ রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের। বিষয়গুলি রাজ্য সরকারের ইতিবাচক পদক্ষেপ বলেও বর্ণনা করা হয়েছে। লিখিত পরীক্ষার গুরুত্ব বাড়ছে। মেধার ভিত্তিতে নিয়োগের সুযোগ আরও বাড়বে বলেই মনে করছেন চাকরিপ্রার্থীদের একটা অংশ।

Related posts

Leave a Comment