Discipline is needed for successMiscellaneous 

সফলতার জন্য প্রয়োজন নিয়মানুবর্তিতা

সোজা কথা হলো-আপনি যেদিন নিজের ওপর নির্ভর করতে শিখবেন, সেদিন আপনি আর কাউকে হারানোর ভয় পাবেন না।মনে রাখবেন, মানুষ আসবে, মানুষ যাবে, তবে আপনার আত্মবিশ্বাস, সাহস আর পরিশ্রম কখনও ছেড়ে যাবে না। তা সঙ্গে সঙ্গেই চলবে। আপনি নিজেই আপনার যোদ্ধা। আপনি নিজেই আপনার ভরসা। আপনি নিজেই আপনার সবচেয়ে বড় শক্তি। মনে রাখতে হবে, শুধু ভোগের পেছনে ছুটে চললে সে কখনও লক্ষ্যে পৌঁছতে পারবে না। নিজের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে হবে। সফলতার জন্য প্রয়োজন হয় নিয়মানুবর্তিতা। আবার উচ্চ আয়ের জন্য দক্ষতার প্রয়োজন হয়। ব্যবসা ও কেরিয়ারের ক্ষেত্রেও শিক্ষা- দক্ষতার দরকার পড়ে।

একটি ছোট্ট বাক্য আমরা জীবনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি । বিশেষ করে ছোটদের উপদেশ দেওয়ার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। এই বাক্যটি জীবনের একটি পাঠও বলতে পারেন। মূলত ধৈর্য, চেষ্টা আর আত্মবিশ্বাসের জন্যই এই প্রবাদটি ব্যবহার করা হয়ে থাকে। এক প্রকার অনুপ্রেরণাও বলতে পারেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রয়োগও হয়। মানুষ মাত্রই ভুল করে, ব্যর্থ হয়। সেই ব্যর্থতা থেকেই মানুষ শিক্ষাগ্রহণ করে থাকে। যা সফলতার প্রথম সিঁড়িও বলতে পারেন। ব্যর্থ হতে হতেই মানুষ সফল হয়। অনেক কৃতী মানুষও প্রথমবারেই সফল হতে পারেননি। তাই বলা হয়-“একবার না পারিলে দেখো শতবার”, প্রবাদটি শক্তিশালী অনুপ্রেরণাও বটে। শত ব্যর্থতা জীবনে আসে। ব্যর্থ হলেও হাল ছাড়লে চলবে না।

প্রথমবার কোনও কাজে ব্যর্থ হলেই অনেকে হতাশ হয়ে পড়ে হাল ছেড়ে দিয়ে থাকেন। এমন মনোভাবই আমাদের ক্ষতি করে। জীবনের সাফল্যে চাই-ধৈর্য, সততা আর চেষ্টা।

Related posts

Leave a Comment