পাশে থাকার মানসিকতা

Mentally to being aside

আপস করার মানসিকতা সব সময় চলে না। অন্যায় দেখে চুপ করে থাকার মানসিকতা ঠিক নয়। কর্মজীবন হোক বা সামাজিক জীবন সবসময় একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝতে চেষ্টা করা উচিত। তবে কখনও কখনও বিরোধ হলে আপস করার প্রস্তুতি নিতে হয়।বর্তমান সময়ে একে অপরকে নিজের জীবনের সব ক্ষেত্রে সমর্থন দেওয়াটাও ঠিক কাজ নয়। কঠিন সময়ে পাশে থাকার মানসিকতা রাখতে হবে। সম্পর্ককে দৃঢ় ও সুন্দর করে তুলতে আপনার ভূমিকা থাকবে।
সন্তানের চোখে বাবা-মার ভূমিকা অনেকটাই। বাবা যখন কাজ থেকে বাড়ি ফিরে আসেন, তখন সন্তানদের উচিত তাঁর সঙ্গে হেসে কথা বলা। বাইরের জগৎটা অনেক কঠিন-কঠোর। জীবনের সাথে জড়িত থাকে অনেক কিছুই। তাই সন্তানদের উচিত বাবার ভালো ও মন্দ লাগার বিষয়গুলি একটু নজর রাখা। অন্যদিকে জন্ম থেকেই মায়ের ভালোবাসা পেয়ে থাকে সন্তানরা। সেই অনুভূতি নিয়েই তাঁদের পথ চলা। ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা এবং বাবার ভালোবাসা অনেক ক্ষেত্রে পরে বোঝা যায়। তাঁরা আপনার জীবনে শুরু থেকেই সাহারা হয়ে পাশে থাকেন। তাই তাঁদের প্রতি কর্তব্য থেকে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *