কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : অফলাইনে পরীক্ষা। সূত্রের খবর, বাতিল হওয়া আইসিএসই দশম ও আইএসসি দ্বাদশ শ্রেণির প্রকাশিত ফলে যে সব পরীক্ষার্থী সন্তুষ্ট হবে না তারা আগামী ১৬ আগস্ট থেকে অফলাইনে পরীক্ষায় বসতে পারবে সিআইএসসিই বোর্ড সূত্রে এমনটা জানানো হয়েছে। ১৬ আগস্ট থেকে শুরু হওয়া ওই পরীক্ষার বিশদ রুটিন পরে জানানো হবে। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই কথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইচ্ছুক পরীক্ষার্থীদের ৪ আগস্টের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। উল্লেখ্য, গত ২৪ জুলাই আইসিএসই ও আইএসসি-র ফল বের হয়। এক্ষেত্রে আরও জানানো হয়, যারা ওই দুই পরীক্ষায় কম্পার্টমেন্টাল পেয়েছে, তারাও ১৬ আগস্ট থেকে পরীক্ষায় বসতে পারবে।
আইসিএসই দশম-আইএসসি দ্বাদশ শ্রেণির অফলাইন পরীক্ষা

