পুজোয় শিশুদের হাতে নতুন পোশাক ও খাদ্যসামগ্রী
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পুজোয় নতুন পোশাক। সূত্রের খবর, পুজো উপলক্ষ্যে কসবার একটি হোমে প্রায় ১০০ শিশু-কিশোরের হাতে নতুন পোশাক ও খাদ্যসামগ্রী তুলে দিয়েছে কসবা থানা। সূত্রের আরও খবর, একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ওই সব শিশুদের হাতে নতুন পোশাক ও খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন কসবা থানার পক্ষ থেকে।

