WCLCentral Government Trending News 

৯৬৫ ট্রেড অ্যাপ্রেন্টিস ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ড্রাফটসম্যান (সিভিল), ইলেকট্রিশিয়ান, ফিটার, মেকানিক (ডিজেল), মেশিনিস্ট, মেশন (বিল্ডিং কনস্ট্রাক্টর), পাম্প অপারেটর কাম মেকানিক, সার্ভেয়র, টার্নার, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) এবং ওয়্যারম্যান ট্রেডে অ্যাপ্রন্টিস নিচ্ছে ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেড। ওয়েস্টার্ন কোলফিল্ডস -এর ১১টি এস্টাব্লিশমেন্টে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হবে অ্যাপ্রিন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ (অ্যামেন্ডেড) এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রোমোশন স্কিমের অধীনে। ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর।

ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের বল্লারপুর, চন্দ্রপুর, ওয়ানি নর্থ, ওয়ানি, মাজির, উমরের, নাগপুর, পেঞ্চ, কানহান, পাথাখেরা এবং স্কিল ডেভেলপমেন্ট সেন্টার নাগপুরে ট্রেনিং হবে।

এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত ইনস্টিটিউট থেকে ওয়্যারম্যান ট্রেড্র ক্ষেত্রে ওয়্যারম্যান বা ইলেকট্রিশিয়ান এবং অন্যান্য ট্রেডের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই কোর্স পাশ করে থাকতে হবে। এছাড়া মাইনস রুলস ১৯৫৫ অনুযায়ী ফিজিক্যাল ফিটনেস থাকা চাই। ২১.০৯.২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। (তফশিলি ও ওবিসিদের জন্য বযসের ছাড় আছে। এছাড়া আধার কার্ড, বৈধ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা চাই। আবেদেনর আগে প্রার্থীদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পোর্টালে রেজিস্টার্ড হতে হবে।

আগে যাঁরা অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং নিয়েছেন বা এখন নিচ্ছেন বা যাঁরা রেগুলার ক্যান্ডিডেট হিসেবে রেগুলার কোর্স পড়ছেন তাঁরা আবেদনের যোগ্য নন।

এস্টাব্লিসমেন্টগুলিতে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য যে কোনও একটি এস্টাব্লিসমেন্টে আবেদন করবেন। যে এস্টাব্লিসমেন্টে ট্রেনিংয়ের জন্য আবেদন করছেন সেই এস্টাব্লিসমেন্টটি যে জেলায় অবস্থিত সেই জেলার প্রার্থীদের প্রথম অগ্রাধিকার, অন্যান্য জেলার প্রার্থীদের দ্বিতীয় অগ্রাধিকার এবং অন্যান্য রাজ্যের প্রার্থীদের তৃতীয় অগ্রাধিকার দেওয়া হবে। এস্টাব্লিশমেন্টগুলির ঠিকানা পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

প্রার্থিবাছাই হবে আইটিআই -তে পাওয়া নম্বর, প্রমাণপত্র যাচাই, জন্ম-তারিখ ইত্যাদির ভিত্তিতে।

ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড – ১ বছরের আইটিআই কোর্স পাশ প্রার্থীদের ক্ষেত্রে মাসে ৭,৭০০ টাকা। ২ বছরের আইটিআই কোর্স পাশ প্রার্থীদের ক্ষেত্রে মাসে ৮,০৫০ টাকা।

প্রথমে www.apprenticeshipindia.org পোর্টালে রেজিস্টার করে অ্যাপ্রেন্টিসশিপ রেজিস্ট্রেশন নম্বর পেতে হবে। এরপর (অফিসিয়াল ওয়েবসাইট) www.westerncoal.in -এর মাধ্যমে নিজের জেলার/পছন্দের এস্টাব্লিশমেন্টে আবেদন করবেন, ৬ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর, বিকেল ৫টার মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। নং WCL/HRD/Noti./Trade Appr/2021-22/70.

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment