এন এইচ এম অসমে ৮৯৬ স্টাফ নার্স
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্টাফ নার্স পদে ৮৯৬ জনকে নিচ্ছে এন এইচ এম অসমে। নিয়োগ হবে চুক্তিতে। শূন্য পদের সংখ্যা কমতে বা বাড়তে পারে।
স্টাফ নার্স: শূন্যপদ ৮৯৬টি। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত যে কোনও নার্সিং স্কুল বা ইনস্টিটিউশন থেকে বি এসসি নার্সিং অথবা জিএনএম কোর্স পাশ প্রার্থীদের “Assam Nurses’ Midwives’ and Health Visitors’ Council” -এ রেজিস্টার্ড হতে হবে। ৩১.০৩.২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৪৩ বছরের মধ্যে। থোক মাইনে ১৮,০০০ টাকা।
প্রার্থিবাছাই হবে ইন্টারভিউ/ সিলেকশন টেস্টের মাধ্যমে। ইন্টারভিউ/ সিলেকশন টেস্টের দিনক্ষণ ইত্যাদি যথাসময়ে জানানো হবে নীচে বলা ওয়েবসাইটে। সঙ্গে পাবেন আপাত (প্রাথমিকভাবে) নির্বাচিত প্রার্থীদের তালিকা। Zoom -এর মতো online platform -এ সিলেকশন ইন্টারভিউ হতে পারে। কাজেই ওয়েবসাইটে নজর রাখতে হবে। ইন্টারভিউ/ সিলেকশন টেস্টের জন্য আলাদা করে কোনও কললেটার পাঠানো হবে না এবং এসময়ে যাতায়াতের খরচও পাবেন না।
কোনও দরখাস্তের ফি দিতে হবে না। দরখাস্ত করবেন আনলাইনে https://nhm.assam.gov.in ওয়েবসাইটের মাধ্যমে ১০ জুনের মধ্যে। বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। নং NHM-31013(11)/48/2018-HRD-NHM/5467 তারিখ: ০১.০৬.২০২১।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

