AIIMS, KalyaniCentral Government Government Jobs 

৮০টি বিভিন্ন পদে কল্যাণী এইমসে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্টোর কিপার কাম ক্লার্ক, ফার্মাসিস্ট, আপার ডিভিশন ক্লার্ক (ইউডিসি)/ ডাটা এন্ট্রি অপারেটর (ডিইও)-সহ অন্যান্য পদে, পশ্চিমবঙ্গের কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স -এ, চুক্তির ভিত্তিতে, নিয়োগের জন্য ৮০ জনকে বাছাই করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL)।

আপার ডিভিশন ক্লার্ক (ইউডিসি)/ ডাটা এন্ট্রি অপারেটর (ডিইও): শূন্যপদ ৩৬। উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ সঙ্গে ইংলিশে মিনিটে ৩৫টি এবং হিন্দিতে ৩০টি শব্দ টাইপের দক্ষতা। বয়স ৩০ -এর মধ্যে। মাইনে ২৪,৮০০ টাকা।

ল্যাবরেটরি টেকনিশিয়ান: শূন্যপদ ৩৩। সায়েন্সের ডিগ্রিধারী অথবা বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক/ সমতুল সঙ্গে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিক্সের ডিপ্লোমা ও মেডিক্যাল ল্যাবরেটরিতে ১ বছরের অভিজ্ঞতা। বয়স ১৮ থেকে ৩০ -এর মধ্যে। মাইনে ২৬,১০০ টাকা।

স্টোর কিপার কাম ক্লার্ক: শূন্যপদ ৩। স্বীকৃত গ্র্যাজুয়েট ডিগ্রি এবং ১ বছরের অভিজ্ঞতা। বয়স ৩০-এর মধ্যে। মাইনে ২৩,১০০ টাকা।

ফার্মাসিস্ট: শূন্যপদ ২। ফার্মাসির ডিপ্লোমা এবং ফার্মাসি অ্যাক্ট, ১৯৪৮ -এর অধীনে রেজিস্টার্ড। বয়স ১৮ থেকে ৩০ -এর মধ্যে। মাইনে ২৬,১০০ টাকা।

গ্যাস স্টুয়ার্ড: শূন্যপদ ১। উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ সঙ্গে ৭ বছরের অভিজ্ঞতা অথবা ট্রেড সার্টিফিকেটধারী অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আইটিআই ডিপ্লোমা সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা। বয়স ২৫ থেকে ৩৫ -এর মধ্যে। মাইনে ২৬,১০০ টাকা।

মেডিক্যাল রেকর্ড টেকনিশিয়ান: শূন্যপদ ২টি। উচ্চমাধ্যমিক/ সমতুল (বিজ্ঞান শাখার হলে অগ্রাধিকার), মেডিক্যাল রেকর্ডেস সার্টিফিকেটধারী সঙ্গে সরকারি স্টোর হ্যান্ডলিংয়ে অভিজ্ঞতা। বয়স ১৮ থেকে ৩০ -এর মধ্যে। মাইনে ২৪,৮০০ টাকা।

লাইব্রেরিয়ান গ্রেড-থ্রি: শূন্যপদ ৩। বি.এসসি. ডিগ্রি/ সমতুল এবং লাইব্রেরি সায়েন্সের ব্যাচেলর্স ডিগ্রি বা সমতুল। বয়স ১৮ থেকে ৩০ -এর মধ্যে। মাইনে ৪৩,৯০০ টাকা। সব পদের ক্ষেত্রেই বয়সের হিসাব করতে হবে ১৮.১২.২০২১ তারিখের হিসেবে।

প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।

অন্যান্যরা ফি বাবদ দেবেন ৭৫০ (আবেদন করলে, প্রতিটি অতিরিক্ত পদের জন্য অতিরিক্ত ৫০০) টাকা এবং তফশিলি/ প্রতিবন্ধী/ আর্থিকভাবে দুর্বলরা দেবেন ৪৫০ (আবেদন করলে, প্রতিটি অতিরিক্ত পদের জন্য অতিরিক্ত ৩০০) টাকা।

আবেদন করবেন অনলাইনে https://www.becil.com ওয়েবসাইটের মাধ্যমে, ১৮ ডিসেম্বরের মধ্যে। বিজ্ঞপ্তি নং 2021/97. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে

Related posts

Leave a Comment